Amitabh Bachchan | অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা মমতার, স্মৃতি রোমন্থন করে কী লিখলেন মুখ্যমন্ত্রী?

Amitabh Bachchan | অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা মমতার, স্মৃতি রোমন্থন করে কী লিখলেন মুখ্যমন্ত্রী?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ অর্থাৎ ১১ অক্টোবর বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ৮৩তম জন্মদিন। আর জন্মদিনে বিগ বি-কে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই সঙ্গে তুলে ধরলেন সংসদ এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটানো মুহূর্তগুলির স্মৃতি।

এদিন এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, ‘কিংবদন্তি অমিতাভ বচ্চনজি-কে জন্মদিনের শুভেচ্ছা! সুস্থ থাকুন। সুখসমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন।’ এরপরই স্মৃতি রোমন্থন করে তিনি লেখেন, ‘১৯৮৪ সালে আমরা দুজনেই প্রথমবারের মতো সংসদের সদস্য। সেই তখন থেকেই অমিতাভজির সঙ্গে আমার স্নেহপূর্ণ সম্পর্ক রয়েছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ এবং জয়া বচ্চন তাঁদের নোমুগ্ধকর উপস্থিতির মাধ্যমে আমাদের বহুবার সমৃদ্ধ করেছেন, যা আমাদের কাছে সম্মানের বিষয়। আমাদের উৎসব পরিবারের সদস্য তাঁরা।’

প্রসঙ্গত, কেরিয়ারের শুরুতে এই কলকাতা শহরেই ছোটোখাটো চাকরি করেছিলেন অমিতাভ। অতিরিক্ত ভারী আওয়াজের কারণে রেডিওতেও কাজ পাননি তিনি। তবে একটা সময়ে পরিচালক মৃণাল সেন নিজের ‘ভুবন সোমে’ ছবিতে অমিতাভের আওয়াজকে ব্যবহার করেন। সেই থেকেই অভিনয়ের জগতে যাত্রা শুরু তাঁর। প্রথমের দিকে একাধিক ছবি ফ্লপ হলেও ‘দিওয়ার’, ‘জঞ্জির’ ছবির পর থেকে আর ফিরে তাকাতে হয়নি অমিতাভকে। ‘শোলে’, ‘ডন’, ‘ত্রিশূল’, ‘কুলি’, ‘নমকহালাল’, ‘মুকদ্দর কা সিকন্দর’ সহ বহু হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন বিগ বি। এমনকি ‘পা’, ‘কভি খুশি কভি গম’, ‘মহব্বতে’, ‘বাগবান’, ‘ভুতনাথ’-এর মতো ভিন্ন স্বাদের ছবিতেও অভিনয় করেছেন তিনি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *