Amit Shah slams Sonia | ‘ক্ষমার অযোগ্য পাপ’, ‘বন্দে মাতরম’ থামানোর নির্দেশে সোনিয়াকে তীব্র আক্রমণ অমিত শা’র

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : কংগ্রেসের সদর দপ্তরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ মাঝপথে থামানোর নির্দেশ দিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, এমন অভিযোগ তুলে তাঁকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।একে ‘ক্ষমার অযোগ্য পাপ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘দেশের মানুষ এই আচরণ কখনওই ক্ষমা করবে না।’ একই সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দেশবাসীর কাছে কংগ্রেসকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

রাজস্থানের চিতোরগড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণবার্ষিকী উপলক্ষ্যে ‘অটল গৌরব স্মৃতি সমারোহ’-এ যোগ দিয়ে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শা এই আক্রমণ শানান। তিনি বলেন, “ওদের নির্লজ্জতা দেখুন। কংগ্রেসের হেডকোয়ার্টারে ‘বন্দে মাতরম’ গাওয়া হচ্ছিল। তা চলাকালীন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি কংগ্রেস সভাপতিকে গানটি থামানোর নির্দেশ দেন। আমরা সকলেই টিভিতে তা দেখেছি।”

সোনিয়াকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সোনিয়া জি, ১৪০ কোটি দেশবাসী আপনাদের দেখছে। আপনারা যে পাপ করেছেন, তা দেশের মানুষ কখনও ক্ষমা করবে না। কেউ কীভাবে ‘বন্দে মাতরম’ অসম্পূর্ণ রাখার কথা ভাবতে পারে? কংগ্রেসের লজ্জা হওয়া উচিত।”

স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দপ্তরে একটি অনুষ্ঠান চলাকালীন সোনিয়ার অঙ্গভঙ্গি ও নির্দেশ নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেছিলেন, প্রথম পংক্তি গাওয়ার পরই সোনিয়া বিরক্ত হন এবং জাতীয় স্তোত্র বন্ধ করতে বলেন। এমনকি রাহুল গান্ধিও ইশারা করে তা শেষ করার কথা বলেন বলে অভিযোগ। অন্যদিকে, কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করে সাফাই দেয়, সোনিয়া জাতীয় স্তোত্র থামানোর নির্দেশ দেননি, বরং অনুষ্ঠানস্থলে সঠিক বন্দোবস্ত নিশ্চিত করতে কিছু বলছিলেন।

ভোটব্যাংক রাজনীতির কারণে কংগ্রেস ‘বন্দে মাতরম’ ভুলে গিয়েছে বলে অভিযোগ করে অমিত শা বলেন, ‘‘স্বাধীনতার লড়াইয়ের সময় হাজার হাজার মানুষ ‘বন্দে মাতরম’ গাওয়ার জন্য বুকে গুলি, লাঠি খেয়েছেন। লালকেল্লা সহ দেশের সমস্ত প্রান্তে স্বাধীনতা অর্জনের ৮০ বছর পরও যথাযথ মর্যাদায় জাতীয় স্তোত্র গাওয়া হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *