Amit Shah slams Rahul Gandhi and Congress

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) বিতর্ক এবং ‘ভোটচুরি’ ইস্যুতে সরগরম দিল্লি। প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস-সহ বিরোধীরা। এই পরিস্থিতিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, “রাহুলের জন্যই কংগ্রেসের বিপর্যয়। ২০২৯-এর লোকসভা নির্বাচনে ফের হারের জন্য প্রস্তুত হোন।”

মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনও রাখঢাক না রেখেই শাহ দাবি করেন, এসআইআর প্রক্রিয়াটি ২০২৪ সালের পর শুরু হয়েছে। কিন্তু রাহুল রাজনীতিতে আসার পর থেকেই কংগ্রেস একের পর এক নির্বাচনে হেরে আসছে। তাঁর বক্তব্য, যাঁরা এসআইআরের বিরোধিতা করছেন, তাঁরা আসলে অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা করেছেন। শাহ বলেন, “আমি রাহুলকে বলতে চাই, এসআইআরের বিরোধিতায় অনুপ্রবেশকারীদের আড়ালের যে কৌশল তিনি নিয়েছেন, তা দেশের মানুষ বুঝে গিয়েছে। তাঁরা কোনও ফাঁদে পা দেবে না। ২০২৯ সালের নির্বাচনেও শোচনীয় পরাজয়ের আপনারা প্রস্তুত হোন।”

আরও পড়ুন:

এদিকে দিন দুই আগে গুজরাটের রাজধানী গান্ধীনগর-সহ ৩ পুরসভার নির্বাচন হয়েছে। ৩ পুরসভাই প্রত্যাশিতভাবে বিজেপির দখলে গিয়েছে। গান্ধীনগর পুরসভার ৪৪ আসনের মধ্যে ৩৮ আসনই গিয়েছে গেরুয়া শিবিরের দখলে। কংগ্রেস জিতেছে মাত্র ৫ আসনে। খুলতে পারেনি আম আদমি পার্টি ৯ (আপ)। সেই প্রসঙ্গ টেনেও রাহুলকে আক্রমণ শানান শাহ। বলেন, “গুজরাটের এই বড় জয় ভোটারদের মনোভাবেরই প্রতিফলন। এটি প্রমাণ করে যে গুজরাট এবং সমগ্র ভারতের ভোটাররা নরেন্দ্র মোদীর পাশে আছে। গত নির্বাচনের থেকে এবার গান্ধীনগর পুরসভায় বিজেপির ভোটের হার ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৪১ বছরে কংগ্রেস এখানে একটি নির্বাচনেও জয়লাভ করতে পারেনি।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *