Amit Shah | ‘মমতাদির সময় শেষ, কমিউনিস্টরাও তৃণমূলের চেয়ে ভালো ছিল’, শিলিগুড়ি থেকে তোপ অমিত শার

Amit Shah | ‘মমতাদির সময় শেষ, কমিউনিস্টরাও তৃণমূলের চেয়ে ভালো ছিল’, শিলিগুড়ি থেকে তোপ অমিত শার

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: ব্যারাকপুরের জনসভা শেষ করে শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ শিলিগুড়ির কর্মী সম্মেলনে পৌঁছোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে শাহ বলেন, “মমতাদির যাওয়ার সময় হয়ে গিয়েছে। আপনার থেকে কমিউনিস্টরা অনেক ভালো ছিল।”

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন অভিযোগ করেন যে, রাজনৈতিক স্বার্থে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামো ও একতাকে নষ্ট করে দিয়েছে। শাহের কথায়, “পুরো রাজ্যে গোর্খাদের সঙ্গে বাঙালিদের লড়াই বাঁধিয়ে দিয়েছেন মমতাদি। আদিবাসীদের সঙ্গে কুর্মীদের ঝামেলা লাগিয়ে দিয়েছেন। রাজ্যের একতাকে তছনছ করে দিয়েছেন আপনি।” তাঁর দাবি, তৃণমূল সরকার বিভাজনের রাজনীতি করে রাজ্যের স্থিতিশীলতা নষ্ট করছে।

বাংলার পিছিয়ে পড়া নিয়ে বাম ও তৃণমূল উভয় পক্ষকেই বিঁধেছেন শাহ। তিনি বলেন, “বামেরা বাংলাকে পিছনে ঠেলে দিয়েছিল, আর তৃণমূল ক্ষমতায় এসে বাংলাকে আরও কয়েক কদম পিছনে সরিয়ে দিয়েছে।” এরপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৬ সালের নির্বাচনে মানুষ এই সরকারের পতন নিশ্চিত করবে এবং বাংলায় শান্তি ও উন্নয়নের সরকার প্রতিষ্ঠিত হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *