America | আমেরিকায় শাটডাউন তুলতে ভোটাভুটির প্রস্তুতি মার্কিন সেনেটে

America | আমেরিকায় শাটডাউন তুলতে ভোটাভুটির প্রস্তুতি মার্কিন সেনেটে

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৪০ দিন ধরে আমেরিকা প্রশাসনে অচলাবস্থা অর্থাৎ শাটডাউন (Shutdown) চলছে। বন্ধ হয়ে রয়েছে সরকারের একাধিক দপ্তর। আপৎকালীন পরিষেবা চালু থাকলেও ওই দপ্তরের কর্মীরা বেতন পাচ্ছেন না। অবশেষে এমন পরিস্থিতি কাটাতে পদক্ষেপ করা হল।

মার্কিন সেনেটে একটি প্রস্তাবিত বিল নিয়ে শুরু হল ভোটাভুটির প্রস্তুতি।

সংবাদ সংস্থা সুত্রে খবর, প্রস্তাবিত বিল নিয়ে ভোটাভুটি হতে পারে। স্বল্পমেয়াদি তহবিল একত্রিত করার জন্য ওই বিল সংশোধন করা হবে। এতে ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত মার্কিন সরকারের খরচ চালানো যাবে। রিপাবলিকানদের পাশাপাশি অন্তত আট জন ডেমোক্র্যাট এই প্রস্তাবকে সমর্থন করতে পারেন। তাহলে সেনেটে বিল পাশ করতে আর কোনও অসুবিধা থাকবে না। সেনেটের পর মার্কিন হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভ্‌স-এ বিলটিকে পাশ করাতে হবে। তারপর তা প্রেসিডেন্টের টেবিলে যাবে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই অচলাবস্থা কাটতে পারে।

অচলাবস্থা কাটাতে নতুন প্রস্তাবটির মধ্যস্থতা করেছেন নিউ হ্যাম্পশায়ারের দু’জন ডেমোক্র্যাট সেনেটর ম্যাগি হাসান এবং জিন শাহিন ও এক নির্দল সেনেটর। আবার ডেমোক্র্যাটদের অনেকে প্রকাশ্যে এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। ফলে শাটডাউন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

কী এই শাটডাউন?

প্রতি অর্থবছরে সরকারের বিভিন্ন দপ্তরে কাজ চালানোর জন্য মার্কিন কংগ্রেসকে অর্থ বরাদ্দ করতে হয়। সেই অর্থবর্ষ শুরু হয় ১ অক্টোবর থেকে। এই সময়ের মধ্যে সেনেট সদস্যেরা একমত হয়ে ব্যয়বরাদ্দ চূড়ান্ত করতে পারেননি। ফলে ১ অক্টোবর থেকে মার্কিন সরকারের বিভিন্ন দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। ১০০ সদস্যের মার্কিন সেনেটে রিপাবলিকানদের সংখ্যা ৫৩। যে কোনও বিল পাশ করাতে অন্তত সাতজন ডেমোক্র্যাটের সমর্থন প্রয়োজন হয়। সরকারি তহবিল সংক্রান্ত বিলে তা হয়নি। এজন্য সেনেটের অনুমোদনও মেলেনি।

আমেরিকায় এর আগেও শাটডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এটা এখনও পর্যন্ত দীর্ঘতম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *