Alipurduar | হাসপাতালের মর্গে থাকা ১৮টি মৃতদেহ দাহ করতে গিয়ে বাধার মুখে কর্তৃপক্ষ

Alipurduar | হাসপাতালের মর্গে থাকা ১৮টি মৃতদেহ দাহ করতে গিয়ে বাধার মুখে কর্তৃপক্ষ

শিক্ষা
Spread the love


আলিপুরদুয়ার : দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ার (Alipurduar)  জেলা হাসপাতাল মর্গে পড়ে রয়েছে অনেক বেওয়ারিশ লাশ। রবিবার এই দেহগুলিকে দাহ করতে উদ্যোগী হন হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা হাসপাতাল চত্বরে শোরগোল পরে যায়। দুর্গন্ধে রোগী অনেকেরই সমস্যা শুরু হয়। অবশেষে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ১৮টি মৃতদেহ সৎকারের ব্যবস্থা করা হয়। তবে দাহকার্য শুরু করতেই স্থানীয় বাসিন্দারা বাধা দেন। স্থানীয়দের অভিযোগ, এই দেহগুলো পোড়ানো হলে নদীর জল দূষিত হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলিপুর (Alipurduar) জংশন থেকে পুলিশকর্মীরা ঘটনাস্থলে আসেন। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *