আলিপুরদুয়ারঃ একরাতের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। নিম্নচাপের কারণে এই টানা বৃষ্টিপাতে অনেক বন্যপ্রাণী ভেসে গিয়েছে। দুটি গণ্ডার জলঢাকা নদীতে ভেসে গিয়েছিল এবং একটি মারাও গিয়েছে বলে জানা গেছে। গণ্ডার মৃত্যুর ঘটনাটি ঘটেছে গোরুমারাতে(Alipurduar) । সেখান থেকে অনেক বন্যপ্রাণী লোকালয়ে চলে এসেছে।
এই বিপর্যয়ের পর পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার জলদাপাড়া জাতীয় উদ্যান(Alipurduar) পরিদর্শন করেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এছাড়া ক্ষতিগ্রস্ত হলং নদীর উপর ক্ষতিগ্রস্ত কাঠের সেতুটিও পরিদর্শন করেন। বনমন্ত্রী জানান, বন দপ্তরের কর্মীরা বন্যপ্রাণীদের উপর নজর রাখছেন। এখনও অবধি একটা গণ্ডারের মৃত্যু খবর সামনে এসেছে। জঙ্গলে ভেতরে পুরোপুরি এখনও যাওয়া যাচ্ছে না। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পুরোটা খতিয়ে দেখা হবে। এই প্রাকৃতিক দুর্যোগের জন্য জলদাপাড়া, বক্সা এলাকায় পর্যটন সাময়িক বন্ধ রয়েছে। এ বিষয়ে বনমন্ত্রী জানান, ‘একটু সময় লাগবে সবকিছু স্বাভাবিক হতে।’
