Alipurduar | ডুকপাদের উৎসবে বাড়ল স্টল

Alipurduar | ডুকপাদের উৎসবে বাড়ল স্টল

শিক্ষা
Spread the love


অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: শুক্রবার থেকে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বক্সা পাহাড়ে শুরু হতে চলেছে ডুকপা লিভিং হেরিটেজ ফেস্টিভাল। বক্সা ফোর্ট মাঠে হতে চলেছে উৎসব। মাঠের মাঝে মূল মঞ্চ। থাকছে বিভিন্ন স্টল। উৎসবের দ্বিতীয় বর্ষে বাড়তে চলেছে স্টলের সংখ্যা। গত বছর চারটি স্টল ছিল। এবছর থাকছে ১৫-১৬টি। বক্সার সব গ্রাম এবছর স্টল দিচ্ছে।

কেউ স্টলে রাখবেন বিভিন্ন ধরনের খাবার, কেউ পোশাক, কেউবা হস্তশিল্পের সামগ্রী। মর্জিমতো সেসব স্টল থেকে কেনাকাটা করা যাবে। ডুকপা জনজাতির বিভিন্ন খাবারের স্বাদ নেওয়া যাবে স্টলগুলি থেকে। তিনদিনের এই উৎসবে যে গ্রামের স্টল বেশি প্রচার পাবে, তাদের পুরস্কার দেওয়া হবে উৎসব কমিটির তরফে। বৃহস্পতিবার উৎসব কমিটির সাধারণ সম্পাদক পিন্তেসো ডুকপা বলেন, ‘এবছর উৎসবে বেশকিছু নতুন বিষয় যোগ করা হয়েছে। ডুকপা জনজাতিদের ঐতিহ্য যাতে প্রচার পায় এবং চর্চায় থাকে, সেই চেষ্টা করা হচ্ছে।’

স্টলগুলি তৈরি হয়েছে বাঁশ ও বেত দিয়ে। সেগুলিতে আবার পাতার ছাউনি থাকছে। প্লাস্টিকের ব্যবহার এড়াতেই এই উদ্যোগ। অন্যদিকে, বক্সা পাহাড়ে উঠতে জিরো পয়েন্টে একটি গেটও করা হয়েছে কাঠ দিয়ে। সেটা স্থায়ীভাবেই থেকে যাবে। উৎসবের উদ্যোক্তাদের মধ্যে ওশান লেপচা জানান, উৎসবে বিভিন্ন জায়গা থেকে বিশেষজ্ঞরা তো আসবেনই, পাশাপাশি শেষ দিকে উপস্থিত থাকবেন প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। এনিয়ে প্রচারও করা হচ্ছে জোরদার। এককথায়, এই উৎসব ঘিরে বর্তমানে বক্সা পাহাড়ে উন্মাদনা চরমে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *