Ajit Pawar Aircraft Crash | ২০২৩-এও ভেঙেছিল একই মডেলের বিমান! অজিত পাওয়ারের মৃত্যু কি যান্ত্রিক ত্রুটির চরম খেসারত?

Ajit Pawar Aircraft Crash | ২০২৩-এও ভেঙেছিল একই মডেলের বিমান! অজিত পাওয়ারের মৃত্যু কি যান্ত্রিক ত্রুটির চরম খেসারত?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে শোকের ছায়া। বুধবার সকালে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি (NCP) নেতা অজিত পাওয়ার (Ajit Pawar Aircraft Crash)। তবে এই দুর্ঘটনার পর সামনে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, যে লিয়ারজেট ৪৫ (Learjet 45) বিমানে অজিত পাওয়ার সওয়ার ছিলেন, সেই একই মডেলের বিমান ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেও দুর্ঘটনার কবলে পড়েছিল।

এদিন সকাল ৮টা নাগাদ মুম্বই থেকে বারামতীর (Baramati) উদ্দেশে রওনা দেয় ভিএসআর ভেঞ্চারস-এর এই ছোট বিমানটি। ওড়ার ৪৫ মিনিট পর বারামতী বিমানবন্দরের কাছে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ভেঙে পড়ে। বিমানে আগুন ধরে যাওয়ায় ঘটনাস্থলেই অজিত পাওয়ার সহ পাইলট ও ক্রু সদস্য মিলিয়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। ভিএসআর এভিয়েশনের ক্যাপ্টেন ভি কে সিং জানান, প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকার কারণেই সম্ভবত এই দুর্ঘটনা।

তদন্তে জানা যাচ্ছে, ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর এই একই মডেলের বিমান (Learjet 45XR) বিশাখাপত্তনম থেকে মুম্বই আসার পথে দুর্ঘটনার মুখে পড়েছিল। প্রবল বৃষ্টির মধ্যে মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুই টুকরো হয়ে যায়। সেবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন চালক ও যাত্রীরা। তবে আজকের দুর্ঘটনায় শেষরক্ষা হল না।

ভিএসআর ভেঞ্চারস পরিচালিত এই বিমানটি নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘সুপার লাইট’ বিজনেস জেট হলেও, বারবার কেন এটি দুর্ঘটনার কবলে পড়ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ২০২১ সালে মেক্সিকোর বায়ুসেনার একই মডেলের একটি বিমান ভেঙে পড়লে ছ’জনের মৃত্যু হয়েছিল। আসন্ন পুরভোটের আগে এই হেভিওয়েট নেতার আকস্মিক মৃত্যু মহারাষ্ট্রের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *