Ajaz Khan | ফোন বন্ধ, বাড়িতেও নেই! ধর্ষণের অভিযোগ দায়ের হতেই বেপাত্তা এজাজ খান

Ajaz Khan | ফোন বন্ধ, বাড়িতেও নেই! ধর্ষণের অভিযোগ দায়ের হতেই বেপাত্তা এজাজ খান

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছে অভিনেতা এজাজ খানের বিরুদ্ধে (Ajaz Khan)। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। কিন্তু জানা গিয়েছে, এফআইআর (FIR) দায়ের হওয়ার পর থেকেই আর কোনও খোঁজ মিলছে না এজাজের।

মঙ্গলবার সকালে মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, একাধিকবার এজাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল। এমনকি এজাজের খোঁজে পুলিশ তাঁর বাড়িতে গেলেও সেখানে পাওয়া যায়নি অভিনেতাকে।

মুম্বইয়ের চারকোপ থানায় (Charkop police station) অভিযোগ দায়ের করা হয়েছে এজাজের বিরুদ্ধে। ওই মহিলার অভিযোগ, এজাজ তাঁর ‘হাউস অ্যারেস্ট’ শো-তে কাজের সুযোগ পাইয়ের দেওয়ার পাশাপাশি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন। ওই মহিলার দাবি, গত ২৫ মার্চ এজাজ নিজের বাড়িতে ডেকে প্রথমবার তাঁকে ধর্ষণ করে। এর কিছুদিন পর একাধিকবার বিভিন্ন জায়গায় ডেকে এজাজ তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। এজাজ খানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৪(২)(এম), ৬৯ এবং ৭৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে, এজাজের ‘হাউস অ্যারেস্ট’ শো-এর বিরুদ্ধে মহিলাদের অসম্মান এবং অশ্লীল কন্টেন্ট প্রকাশের অভিযোগ আনা হয়েছে। ওই শোয়ের অশ্লীল কন্টেন্টের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কের সূত্রপাত ঘটে। বজরং দলের তরফে ইতিমধ্যেই এজাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এরই মাঝে ধর্ষণের অভিযোগও উঠেছে অভিনেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই এজাজের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *