হাউথি হামলায় বিধ্বস্ত সৌদি আরব। আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে পাওয়া খবর অনুযায়ী, রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। তারপর থেকে বিমানন্দরে বিমান চলাচল বন্ধ। ভারত থেকে রিয়াধগামী একাধিক বোমা বাতিল করা হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলি বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যাত্রী সুরক্ষায় এই সিদ্ধান্ত বলেই জানানো হয়েছে।
সৌদির তরফে জানানো হয়েছে, রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক বিস্ফোরণ হয়। এরপরই বিমানবন্দর দু’টিতে বন্ধ করে দেওয়া হয় বিমান ওঠানামা। হামলায় আভা আন্তর্জাতিক বিমানবন্দরে একজন মরক্ক এবং একজন আলজেরিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৮ জন। অন্যদিকে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে মৃত্যু হয়েছে এক সুদানের নাগরিকের। আহতের সংখ্যা ১৩।
আরও পড়ুন:
এই হামলার কড়া নিন্দা করেছে ভারত। একটি বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, অসামরিক পরিকাঠামোকে নিশানা করা এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন করা অগ্রহণযোগ্য। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। কঠিন সময়ে ভারত সৌদির পাশে আছে। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে থাকা সকল ভারতীয় নাগরিককে সতর্ক ও সজাগ থাকতে হবে। প্রয়োজন মতো বাড়ির ভেতরেই থাকুন। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারি মাধ্যমে জারি করা নির্দেশাবলী অনুসরণ করুন।”
আরও বলা হয়েছে, “ভারতীয় নাগরিকদের চলমান ঘটনাবলী সম্পর্কিত কোনও ভিডিও বা সংবাদ প্রচার বা পোস্ট করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।” দিল্লির বিবৃতিতে আরও বলা হয়েছে, রিয়াধের দূতাবাস, জেদ্দার কনস্যুলেট এবং ভিএফএস সংস্থার মাধ্যমে পরিচালিত আউটসোর্সড পরিষেবাগুলি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে এই বিষয়ে অন্তিম (আপডেটেড) তথ্য ও পরামর্শ প্রদান করা হবে। এছাড়া, ‘প্রবাসী ভারতীয় সহায়তা কেন্দ্র’-এর ২৪ ঘণ্টা চালু থাকা হেল্পলাইনটি (স্থানীয় টোল-ফ্রি নম্বর ৮০০২৪৭১২৩৪) সচল রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
