Air India Categorical | মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি! কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের

Air India Categorical | মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি! কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। এরপরই তড়িঘড়ি কোচিতে জরুরি অবতরণ (Emergency Touchdown) করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান (Air India Categorical)। ওই বিমানটিতে মোট ১৬০ জন যাত্রী ছিলেন। সৌদি আরবের জেড্ডা থেকে কেরলের কোঝিকোড়ে যাচ্ছিল বিমানটি।

সূত্রের খবর, মাঝআকাশে বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়টি বুঝতে পেরেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। এরপর বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে বিমানটি কোচি বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে। বিমানে থাকা যাত্রী বা ক্রু সদস্যরা আহত হননি বলেই খবর। এদিকে, বিমানটি অবতরণের পর পরীক্ষা করে দেখা যায়, বিমানের ডান দিকের ল্যান্ডিং গিয়ার এবং টায়ারে যান্ত্রিক ত্রুটি রয়েছে। এরপরই বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে মেরামতের নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক আধিকারিক জানিয়েছেন, বিকল্প বিমানে যাত্রীদের কোঝিকোড়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *