‘দেশু’ ম্যাজিকেও ‘বহুরূপী’ বনাম ‘একেনবাবু’র হাড্ডাহাড্ডি লড়াই, পুজোর বক্স অফিস মার্কশিটে ‘ফার্স্ট বয়’ কে?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ফি বছরের মতো ছাব্বিশ সালেও পুজোর বক্স অফিস মহারণে নজর ছিল দর্শক-অনুরাগীদের। চলতিবারেও চার-চারটে সিনেমা মুক্তি পেয়েছে। সাহিত্য-ইতিহাস থেকে অ্যাকশন, রোম্যান্স, রহস্য-রোমাঞ্চ, অপরাধ, কী নেই? নানাবিধ উপকরণে ঠাসা পুজোর চার-চারটে বাংলা সিনেমা। উৎসবের বক্স অফিসে ‘চারমূর্তি’র মধ্যে কেল্লাফতে করল কে? কৌতূহল অমূলক নয়।

Dev, Subhashree, Anirban starrer Desu 7 film review
কেমন হল ‘দেশু ৭’?

আরও পড়ুন:

এবারের পুজো রিলিজে একদিকে যেমন দেব-শুভশ্রী জুটিকে নিয়ে পাগলপারা উন্মাদনা ছিল, অন্যদিকে তখন ‘বহুরূপী’ ডাকাত-পুলিশের দ্বৈরথ নিয়েও দর্শকমনে টানটান উত্তেজনা বজায় থেকেছে। কেরলে ‘একেনবাবু’র ক্যারিশ্মা দেখতেও দলে দলে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন দর্শক। সঙ্গে উপরিপাওনা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’তে অগ্নিযুগের বিপ্লবের ঝলক। সবমিলিয়ে ২০২৬ সালের পুজোয় বাংলা সিনেমার সম্ভার একেবারে চোখধাঁধানো, বললেও অত্যুক্তি হয় না। পুজো শেষ, এবার বক্স অফিসের মার্কশিটে কে, কোথায় দাঁড়িয়ে? দেখে নেওয়া যাক।

একেনবাবুর ‘কেরালা অভিযান’ 

১৫ অক্টোবর, পঞ্চমীর দিন মুক্তি পেয়েছে তিনটে বাংলা সিনেমা। সেই তালিকায় ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’, ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ এবং ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ রয়েছে। অন্যদিকে ১ অক্টোবর দর্শকের জন্য় ‘বিগ ফ্রাইডে উপহার’ ছিল ‘দেসু ৭’। চার-চারটে বাংলা সিনেমার মধ্যে দু’ সপ্তাহ পেরিয়ে বক্স অফিস দৌড়ে এগিয়ে কে? সিনেবাণিজ্য বিশ্লেষক সাইট স্যাকনিক-এর রিপোর্ট অনুযায়ী, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ এখনও পর্যন্ত ১ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। সৃষ্টি-সাহিত্য বরাবরই সময়ের দলিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ ঠিক তেমনই এক সৃষ্টি, যা প্রকাশের পর ব্রিটিশ শাসকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। প্রায় একশো বছর বাদে সেই ইতিহাস, সেই দ্রোহকালের প্রেক্ষাপটই বড় পর্দায় ফিরিয়ে নিয়ে এসেছেন সৃজিত। যে ছবির মোট আয় ১.১৪ কোটি।

Shiboprosad Mukherjee, Jisshu Sengupta starrer Bohurupi: The Golden Daku review
‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’

অন্যদিকে, কেরলের কুরুক্ষেত্রে শত্রুপক্ষকে ধরাশায়ী করে ‘একেনবাবু’ বক্স অফিসে কতটা দাপট দেখালেন? বড়পর্দায় দেখার পর বক্স অফিস রেজাল্ট নিয়ে অনেকেই কৌতূহল প্রকাশ করেছিলেন। কারণ আট থেকে আশির দর্শকের কাছে ‘একেনবাবু’ বরাবর সুপারহিট। প্রতিটা ফ্র্যাঞ্চাইজিতে বাজিমাত করার পর এবার মার্কশিটে কারি কারি নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে বিরাজমান ‘একেন’ অনির্বাণ চক্রবর্তী। স্যাকনিক-এর রিপোর্ট বলছে, ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’র মোট আয় ৫.৬৮ কোটি টাকা। ঘোষণার পর বছরের গোড়া থেকেই দেব-শুভশ্রী জুটির ‘দেসু’র দিকে পাখির চোখ ছিল দর্শক-অনুরাগীদের। দীর্ঘদিন বাদে ‘প্রাক্তন’ জুটি হাইভোল্টেজ প্রচারে ভক্তমহলের অ্যাড্রিনালিন রাশ বাড়ালেও বক্স অফিস রিপোর্ট বলছে, ৪.২০ কোটির ব্যবসা করে তালিকার তৃতীয় স্থানে ঠাঁই পেয়েছে ‘দেসু’।

Srijit Mukherji helmed Abir, Tota, Mimi starrer Emperor Vs Sarat Chandra Teaser out
টোটা-সৃজিতের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’তে অগ্নিযুগের বিপ্লবী মিমি-আবির

এবার আসা যাক, ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র বক্স অফিস গ্রাফে। ভালোবেসে ডাকাতি করা ‘বিক্রম’ এবারও ফ্র্যাঞ্চাইজির ‘জাত’ ধরে রেখেছে। ২৭টা ব্যাঙ্ক ডাকাতির অভিজ্ঞতা নিয়ে পুজোর বক্স অফিসে কেমন লুট চালালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়? সিনেবাণিজ্য বিশ্লেষক সাইট স্যাকনিক-এর রিপোর্ট বলছে, ভারতে মোট ৬.৭২ কোটি টাকার ব্যবসা করেছে ‘বহুরূপী ২’। অতঃপর চব্বিশ সালের পুজোর বক্স অফিসের ‘গেমচেঞ্জার’ তকমা যে এবারও স্বমহিমায় ধরে রাখতে পেরেছে উইন্ডোজ, তা বলাই বাহুল্য। ছাব্বিশের পুজো রিলিজের ভিড়ে ‘দেশু’ ম্যাজিকের দাপট থাকলেও ‘বহুরূপী’ বনাম ‘একেনবাবু’ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে গিয়েছে। তাই ‘ফার্স্ট বয়’-এর খেতাব গিয়েছে ‘বহুরূপী’দের দলেই। দ্বিতীয় স্থানে দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ‘দেসু’ এবং ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *