Aged girl accused of being a ‘witch’ murdered in Rampurhat

Aged girl accused of being a ‘witch’ murdered in Rampurhat

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


‘ডাইনি’ অপবাদে এক আদিবাসী বৃদ্ধা খুন! মাথা থেঁতলে, ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। মৃতার নাম চুড়কি হেমব্রম। এই ঘটনায় পাঁচ অভিযুক্তকে এখনও অবধি গ্রেপ্তার করা হয়েছে। আজ, রবিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায় সেজন্য গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিনভর ময়ূরেশ্বরের বেলিয়া আদিবাসী পাড়ায় চলে হোলি উৎসব। সন্ধ্যার পরেই ঘটে ওই নারকীয় ঘটনা। ডাইনি অপবাদে চুড়কি হেমব্রম নামে ওই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ প্রতিবেশী শিবলাল কিসকু ও তার পরিবারের বিরুদ্ধে। ওই সন্ধ্যায় চুড়কি হেমব্রম সম্পর্কে আত্মীয় শিবলাল কিসকুর বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই ওই বৃদ্ধার সঙ্গে বচসা বেঁধে যায় শিবলাল কিসকু ও তার পরিবারের। বচসা চরম পর্যায়ে পৌঁছলে বৃদ্ধার মাথায় ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করে শিবলাল কিসকু ও তার পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। শুধু তাই নয়, ওই বৃদ্ধাকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাড়ির উঠোনেই বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকে। ওই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতার পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে যায়। ময়ূরেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রাতেই গ্রামে শুরু হয় তল্লাশি অভিযান।

অভিযুক্ত শিবলাল কিসকু ও তার স্ত্রী মাকু কিসকু ও তার ছেলে বাবুরাম কিসকু, বৈদ্যনাথ কিসকু ও তার স্ত্রী কুসুস কিসকুকে গ্রেপ্তার করে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে পুলিশ মহিলা ও পুরুষ মিলিয়ে ২৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। ডাইনি অপবাদে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে পুলিশ জানতে পেরেছে! খুনের কথা স্বীকার করেছে ধৃত শিবলাল। এদিন আদালতে তোলার সময় ধৃত শিবলাল বলেন, “তুর্কি হেমব্রম ডাইনি ছিল।” পুলিশ বাড়ি থেকে খুনে ব্যবহার করা অস্ত্রও উদ্ধার হয়েছে। ওই অস্ত্র দিয়েই বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে ধৃত পুলিশের কাছে স্বীকার করেছেন।

ঘটনার পর থেকে এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। গ্রামে উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতার ছেলে ভুবন হেমব্রম।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *