After Vaibhav Sooryavanshi, now a Bihar woman performed stormy innings

After Vaibhav Sooryavanshi, now a Bihar woman performed stormy innings

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মাত্র পনেরো বছরেই আইপিএলে অরেঞ্জ ক্যাপ এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার পেয়েছে বিহারের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে বিধ্বংসী ব্যাটিং করেছে সে। এবার তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ২৩৭.৩০, যা আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা। কিন্তু তাকে নিয়ে এই হইচইয়ের মধ্যেই এবার বিহারেরই এক কিশোরী তাক লাগাল বিস্ফোরক ব্যাটিং করে। মাত্র ১২৬ বলেই করলেন ৩০৬!

বিস্ময়কিশোরীর নাম অক্ষরা গুপ্তা। মাত্র পনেরো বছরেই সে বিহারের অনূর্ধ্ব ১৯ মহিলা দলের অধিনায়ক। দু’বছরে বিসিসিআইয়ের চারটি প্রতিযোগিতায় খেলে বিহারের ক্রিকেটার হিসেবে নজিরও গড়েছে অক্ষরা। এহেন প্রতিভাবান কিশোরী বৃহস্পতিবার খেললেন এক অবিস্মরণীয় ইনিংস। মাত্র ১৬ বলে অর্ধশতরান, ৩৪ বলে শতরান। শেষমেশ ৫৫টি বাউন্ডারি ও ৮টি ছক্কা মেরে বিপক্ষকে দুরমুশ করা ত্রিশতরান। স্ট্রাইক রেট ২৪২.৮৬!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

ভাগলপুরে বিসিএ উওম্যানসের অনূর্ধ্ব ১৯ ওয়ানডে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অক্ষরা। আর সেখানেই খেললেন এই অনবদ্য ইনিংস। চার-ছয়ের বন্যায় সকলেই কার্যত হতভম্ব। এই ব্যাটিংশৈলী সকলকে মনে করাচ্ছে বৈভবকে। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হর্ষবর্ধন জানিয়েছেন, বিহারের ক্রিকেটাররা সম্প্রতি একের পর এক পারফরম্যান্সে রাজ্যের মুখ উজ্জ্বল করেই চলেছেন। পাশাপাশি সংস্থার সচিব জিয়াউল আরফিনও অক্ষরাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরও আশা, আগামিদিনে তার ব্যাট এভাবেই ঝড় তুলবে।

প্রসঙ্গত, আইপিএলে ঝোড়ো ব্যাটিং করে ইতিমধ্যেই নজর কেড়েছে বৈভব সূর্যবংশী। প্রথম বল থেকেই বড় শট খেলতে পারার ক্ষমতার জন্য সে পরিচিত। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসাবেই ভারতের সিনিয়র টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছে তরুণ এই ব্যাটার। এখনও তাকে অবশ্য সেই দলে খেলতে দেখা যায়নি। তবে ‘এ’ দলে সে নিয়মিতই হয়ে গিয়েছে। এবারের আইপিএলে তার ব্যাটিং দেখার জন্য আমজনতা ঝুঁকে পড়ত টিভি, মোবাইলের সামনে। আশা, আগামিদিনে বিশ্বক্রিকেটে শাসন করবে বিহারের এই কিশোর। কিন্তু এবার তার ঝোড়ো ব্যাটিংয়ে নজর কাড়ল অক্ষরাও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *