উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল ৭ জনের। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে গুজরাটের (Gujarat) কচ্ছে। আহত হয়েছেন একাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিন কেরা মুন্দ্রা রোডে (Kera Mundra Street) দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪০ জন যাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল। পথে একটি ট্রাক ওই বাসের সামনে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে এদিন এলাকায় যানযটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
সম্প্রতি উত্তরপ্রদেশেও (Uttar Pradesh) একটি দুর্ঘটনার খবর সামনে আসে। ইটাওয়াতে মোটরসাইকেল ও গাড়ির সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর গ্রামের ওই পাঁচজন বিয়েবাড়ি থেকে ফিরছিলেন বলে জানা গিয়েছে। রুদ্রপুর গ্রামের কাছে অপর একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলে ধাক্কা মারে। দুর্ঘটনায় পাঁচজনই ছিটকে পড়েন। ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন।
