Abishek Porel | ধর্ষণ ও প্রতারণার অভিযোগ! গ্রেপ্তার বাংলার ক্রিকেটার তথা আইপিএল খেলোয়াড়

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন বাংলার তরুণ ক্রিকেটার এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ব্যাটার অভিষেক পোরেল (Abishek Porel)। এক মেডিকেল ছাত্রীর করা দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ তাঁকে দমদমের ইমানি সিটি থেকে গ্রেপ্তার করেছে। হুগলি গ্রামীণ পুলিশের এসপি কুনওয়ার ভূষণ সিং এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত জুন মাসে এক মেডিকেল ছাত্রী অভিযোগ দায়ের করেন যে, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন ওই ক্রিকেটার। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে আসার পাশাপাশি তাঁকে ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ তিন বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল এবং গত বছর থেকে তাঁদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে বলে জানান ওই যুবতী। এর পরই কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশ এই পদক্ষেপে নামে। যদিও এর আগে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন অভিষেক।

অতীতে তিনি ভারত ‘এ’ দলের হয়ে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর করেছেন।২০২১-২২ মরসুমে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বাঁ-হাতি এই টপ-অর্ডার ব্যাটারের। কেরিয়ারে তিনি ৩২টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। পাশাপাশি, ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন অভিষেক। গত আইপিএল (IPL) মরসুমে তিনি ৪ ইনিংসে ১০৮ রান সংগ্রহ করেছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *