Abhishek Banerjee’s PA | অভিষেকের পিএ’র আট দিনের পুলিশ হেপাজত – Uttarbanga Sambad

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : শালবনির জমি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়। তাঁকে এদিন মেদিনীপুর জেলা আদালতে হয়। সুমিতকে নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিল সিআইডি। বিচারক আট দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যে সুমিতকে আদালতে আনা হয়। প্রথমে তাঁকে কোর্ট লকআপে এবং পরে বিচারকের এজলাসে হাজির করানো হয়।

বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট সুমিতের রক্ষাকবচ ও আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। শীর্ষ আদালতের এই নির্দেশের পরই সিআইডি কর্মকর্তারা বিশাল পুলিশবাহিনী নিয়ে কালীঘাটে অভিষেকের বাসভবনে পৌঁছান। কালীঘাটের বাড়িতে প্রবেশের সময় পুলিশের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সামান্য ধস্তাধস্তি হলেও পরে সুমিত নিজেই বেরিয়ে আসেন এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রথমে ভবানী ভবনে ও পরে স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিষেকের পিএ’কে জিজ্ঞাসাবাদ করে জমি দুর্নীতির নেপথ্যে কারা, তার হদিস পেতে চাইছে সিআইডি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *