Abhishek Banerjee | ৮০ থেকে ২৩০ হতে সময় বেশি সময় লাগবে না, অভিষেক বার্তায় জল্পনা

Abhishek Banerjee | ৮০ থেকে ২৩০ হতে সময় বেশি সময় লাগবে না, অভিষেক বার্তায় জল্পনা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সদ্য বিধানসভা নির্বাচনে রাজ্যে বিপর্যয়ের মুখ দেখেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। পরাজিত হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে দলের বিধায়কদের নিয়ে কালীঘাটে বুধবার বিকেলে বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই দলকে চাঙ্গা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ৮০ থেকে ২৩০ আসন হতে বেশি সময় লাগবে না। তিনি দলের নেতা-কর্মীদের ধৈর্য্য ধরার বার্তাও দেন।
এবারের নির্বাচনে প্রথম থেকেই তৃণমূল গতবারের পাওয়া ২১৫ আসনের বেশি আসনে জয়ী হওয়ার বার্তা দিয়েছিল। অভিষেক নিজেও একাধিকবার ১ টি হলেও বেশি আসনে জয়ের কথা জানান। কোনও নেতা ২৫০ কেউ ২৩০ আসনে জয়ের দাবি করেন। খোদ মুখ্যমন্ত্রী জানান, তাঁরা ২০২৬ সালে ২২৬ আসনে জিতবেন। কিন্তু সব দাবিকেই ব্যর্থ করে ৮০টি আসনে জিতে থামতে হয়েছে তৃণমূলকে। বরং প্রত্যাশাকে ছাপিয়ে বিজেপি পেয়েছে ২০৭ টি আসন। যাতে রীতিমতো হতাশ তৃণমূলের কর্মী সমর্থকরা। বহু নেতাই দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই সরব হয়েছেন। রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে, এই পরিস্থিতিতে দলকে চাঙ্গা করতেই অভিষেক ৮০ আসন থেকে দ্রুত ২৩০ আসনে পৌঁছে যাওয়ার দাবি করেছেন। তৃণমূলের একাংশের ব্যাখ্যা, কর্মী সমর্থকরা যেন ভেঙে না পড়েন তা নিশ্চিত করতেই এই বার্তা দিয়েছেন অভিষেক। তিনি বোঝাতে চেয়েছেন, দল যদি আন্দোলনের রাস্তায় থাকে তাহলে ২৩০ আসন পাওয়ার সম্ভাবনা যথেষ্টই উজ্জল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *