Abhishek Banerjee | বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডির নোটিশ, রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে অভিষেক

Abhishek Banerjee | বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডির নোটিশ, রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে অভিষেক

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিধানসভায় সই জালিয়াতির ঘটনায় সিআইডি তদন্তের (CID investigation) মুখে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার এই মামলায় সিআইডির সম্ভাব্য গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Courtroom) দ্বারস্থ হলেন তিনি। আদালতের কাছে রক্ষাকবচের (Safety) আর্জি জানিয়েছেন অভিষেক। বিচারপতি অপূর্ব সিংহ রায়ের বেঞ্চ তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। সম্ভবত শুক্রবার এই মামলার শুনানি হবে।

ঘটনার সূত্রপাত বিধানসভায় জমা পড়া একটি চিঠিকে ঘিরে। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচন সংক্রান্ত ওই চিঠিতে কয়েকজন বিধায়কের স্বাক্ষর নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে। বিধানসভার পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়েরের পর তদন্তভার নেয় সিআইডি।

এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে ভবানী ভবনে হাজিরা দেওয়ার সমন পাঠিয়েছিল সিআইডি। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অভিষেক। বরং তদন্তকারী সংস্থার কাছে বাড়তি সময় চেয়েছিলেন। শেষ পর্যন্ত বুধবার তিনি হাইকোর্টে মামলা দায়ের করে সিআইডি-র নোটিশকে চ্যালেঞ্জ করলেন। তাঁর আইনজীবীর দাবি, সিআইডি-র পাঠানো নোটিশ আইনত সঠিক নয়, তাই তা খারিজ করা হোক। এখন ৫ জুন হাইকোর্ট এই বিষয়ে কী অবস্থান নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *