Abhishek Banerjee | বাড়ল আইনি জট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় দায়ের এফআইআর!

Abhishek Banerjee | বাড়ল আইনি জট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় দায়ের এফআইআর!

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইনি জট বাড়ল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ২০১৮ সালের এক হামলার ঘটনায় এবার ডায়মন্ড হারবার থানায় (Diamond Harbour) অভিষেকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি (BJP chief)। এই ঘটনায় অভিষেক ছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, ২০১৮ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আপ্ত সহায়কের সুপরিকল্পিত ছকে ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে তাঁর ওপর নৃশংস হামলা চালানো হয়। ববির দাবি, সেই সময় তাঁকে বেধড়ক মারধর করা হয়েছিল, যার ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে কেউ উদ্ধার করতে এগিয়ে আসেনি। তৎকালীন তৃণমূল জমানায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ তাঁর।

মঙ্গলবার রাতে ফের ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করার পর অভিজিৎ দাস বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্রেই এই হামলা হয়েছিল। ওই ঘটনার জেরে আমি পঙ্গু হয়ে গিয়েছি, এখনও সিঁড়ি দিয়ে উঠতে পারি না। তৎকালীন পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ করেনি, তবে এবার সুবিচার পাওয়ার আশা রাখছি।’

উল্লেখ্য, এমনিতেই নানা আইনি জটিলতায় জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরোনো দুর্নীতি মামলার পাশাপাশি সম্প্রতি বিধায়কদের সই জাল কাণ্ডে একের পর এক সিআইডি তলব এড়িয়ে যাচ্ছেন তিনি। এবার পুরোনো এক হামলার ঘটনায় নতুন করে এফআইআর দায়ের হওয়ায় তৃণমূল নেতার অস্বস্তি যে অনেকটাই বাড়ল, তা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *