উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোনারপুরে (Sonarpur) নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁকে লক্ষ্য করে ইট, ডিম ও জুতো ছোড়া হয় বলে অভিযোগ। সোনারপুর থেকে ফিরেই এবার অভিষেককে নিয়ে যাওয়া হল বাইপাসের ধারে এক হাসপাতালে।
এদিন হাসপাতালে পৌঁছোনোর পরে হুইল চেয়ারে বসা অবস্থায় দেখা যায় অভিষেককে। হুইল চেয়ারে বসেই হাসপাতালের ভিতরে প্রবেশ করেন তিনি। ঘটনার খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশাপাশি হাসপাতালে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং কৃষ্ণা চক্রবর্তীর মতো দলের নেতৃত্বরা। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।
বিস্তারিত আসছে…
