Abdur Rahim Bakshi | বিজেপির মুখে জুতো ছুড়ে মারব, কাদা মাখাব, এসআইআরের প্রাক্কালে বেলাগাম আব্দুর রহিম বক্সি   

Abdur Rahim Bakshi | বিজেপির মুখে জুতো ছুড়ে মারব, কাদা মাখাব, এসআইআরের প্রাক্কালে বেলাগাম আব্দুর রহিম বক্সি   

ব্লগ/BLOG
Spread the love


সামসী: SIR চলাকালীন ফের বেলাগাম মালদা জেলা তৃণমূল সভাপতি। বিজেপির মুখে জুতো ও কাদা ছুড়ে মারার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। রবিবার সামসী কলেজ প্রাঙ্গণে তৃণমূলের BLA-2 কর্মীদের সভায় বিস্ফোরক মন্তব্য করেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন,”আমার বিধানসভা এলাকায় কোনও রোহিঙ্গা বা বাংলাদেশি নেই। একশো শতাংশ নাগরিক তালিকা প্রকাশ করে বিজেপির মুখে জুতো ছুড়ে মারব। এমনকি বিজেপির মুখে কাদা মাখাব।” এসআইআর প্রাক্কালে এভাবে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শাসকদলের জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি।

উল্লেখ্য, দু’দিন বাদেই মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাইয়ে যাবেন বিএলও-রা। সেই বিএলও দের পাশে ছায়া সঙ্গী হিসেবে থাকবেন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট বিএলএ-২। রবিবার মালতীপুর বিধানসভার ২৪৫ জন বিএলএ-২ দের দলীয় নির্দেশ বোঝানোর পাশাপাশি তাদের হাতে কলম, ডায়েরি ও কভার ফাইল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে হুমকি ছুড়েন জেলা তৃণমূল সভাপতি।

যদিও জেলা সভাপতির এই বক্তব্যকে বাংলাদেশের লাভলি খাতুনের প্রসঙ্গে টেনে পাল্টা কটাক্ষ ছুড়েছে বিজেপি। বিজেপির উত্তর মালদা জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া সাফ সাফ বলেন, ‘ভয় পাচ্ছেন কেন? আগাম ঘাবড়ে যাচ্ছেন কেন? আগে BLO দের বুথে বুথে যেতে দিন। তাঁদের কাজটা ঠিকঠাক করে করতে দিন। দেখবেন লাভলি খাতুনের মতো অনেক বাংলাদেশি ধরা পড়বে। বিজেপিকে জুতো পেটা করার সুযোগ পাবেন না। তাই বলছি মানুষকে বিভ্রান্ত করবেন না, ভুল বোঝাবেন না।’

রহিমবাবুকে কটাক্ষ করে অভিষেক সিংহানিয়া আরও বলেন, ‘২০০৫ সালে আপনাদের মুখ্যমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন পশ্চিমবঙ্গে এক কোটির উপরে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশ করেছে। আর এখন আপনাদের নেত্রী এর বিরোধিতা করছেন কেন? আপনাদের এত ভয় কিসের?’

অভিষেক সিংহানিয়ার বক্তব্য, ‘SIR হলে প্রকৃত বাসিন্দাদের কোনও ভয়ের কারণ নেই। SIR যে এবারই প্রথম হল এমনটা নয়। এর আগেও অনেকবার হয়েছে। গত বিধানসভায় এনআরসির ভয় দেখিয়ে সংখ্যালঘুদের ভোট নিয়েছে। এবারও SIR এর ভয় দেখিয়ে ফের সংখ্যালঘুদের ভোট নেওয়ার কৌশল শুরু করেছে শাসকদল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *