Aamir Khan | ‘যেন নিজেকেই দেখছি’, সুনীল গ্রোভারের প্রশংসায় পঞ্চমুখ আমির খান!

Aamir Khan | ‘যেন নিজেকেই দেখছি’, সুনীল গ্রোভারের প্রশংসায় পঞ্চমুখ আমির খান!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমির খান (Aamir Khan) সাধারণত সহজে কোনও বিষয়ে প্রতিক্রিয়া দেন না, কিন্তু সুনীল গ্রোভারের জাদুকরী অভিনয় তাঁকে চুপ থাকতে দিল না। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সাম্প্রতিক একটি পর্বে আমির খানের মিমিক্রি করে রীতিমতো ঝড় তুলেছেন সুনীল। সেই অভিনয়ের ক্লিপ দেখে মুগ্ধ হয়ে আমির খান জানালেন, “মনে হচ্ছিল যেন নিজেকেই দেখছি!”

এক সাক্ষাৎকারে আমির খান সুনীলের প্রশংসায় বলেন, “আমি এটিকে মিমিক্রি বলব না। এটি এতটাই খাঁটি (genuine) ছিল যে, আমার মনে হয়েছে আমি নিজেকেই দেখছি। আমি একটি ছোট ক্লিপ দেখেছি, এখন পুরো এপিসোডটি দেখব। যা দেখেছি তা অমূল্য! আমি হাসতে হাসতে শ্বাস নিতে পারছিলাম না।” আমির আরও স্পষ্ট করে দেন যে, সুনীলের এই অভিনয়ের পেছনে কোনও বিদ্বেষ বা কাউকে ছোট করার মানসিকতা ছিল না। তাঁর কথায়, “এর মধ্যে কোনও ম্যালিস বা কুমতলব ছিল না। সম্ভবত আমিই সব থেকে জোরে হেসেছি।”

কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই পর্বে। নিজের পারফর্মেন্সের দরুন সুনীল গ্রোভার আমিরের হাঁটাচলা, কথা বলার ধরন এবং এমনকি পাপারাৎজিদের সঙ্গে আমিরের আচরণের ভঙ্গি পর্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন। সিজন ৪-এর অন্যতম সেরা মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে এই দৃশ্যটি।

উল্লেখ্য, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সিজন ৪ প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতিতে শুরু হয়েছিল। কপিল শর্মা ও সুনীল গ্রোভারের পাশাপাশি কৃষ্ণা অভিষেক এবং সিধু-অর্চনা জুটিও দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে চলেছেন এই শো-তে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *