Aadhar app | আসছে নতুন আধার অ্যাপ, কী সুবিধে রয়েছে এতে? জানুন বিস্তারিত

Aadhar app | আসছে নতুন আধার অ্যাপ, কী সুবিধে রয়েছে এতে? জানুন বিস্তারিত

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবার থেকে আধার কার্ড সারাক্ষণ বয়ে বেরাতে হবে না। সঙ্গে রাখতে হবে না কোনও জেরক্স কপিও। কারণ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই(UIDAI) নতুন আধার অ্যাপ(Aadhar app) লঞ্চ করেছে। অ্যাপটি আপনার মোবাইল ফোনে সুরক্ষিত রাখবে। নতুন আধার অ্যাপের মাধ্যমে এখন কিউআর কোডের তথ্য শেয়ার করা যাবে। এমনকি আপনি তথ্য গোপনও রাখতে পারবেন। ফলে গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার ভয় থাকবে না। ইউআইডিএআই জানিয়েছে, নতুন আধার অ্যাপ নিরাপত্তা, সহজলভ্যতা, এবং সম্পূর্ণ কাগজহীন ব্যবস্থা চালু করতে চলেছে।
নতুন আধার অ্যাপের বিশেষত্ব-
অ্যান্ড্রয়েডও আইওএস উভয় প্ল্যাটফর্মে এই অ্যাপ পাওয়া যাবে। অর্থাৎ, ৫ হাজার টাকার সাধারণ স্মার্টফোন থেকে শুরু করে দেড় লক্ষ টাকার আইফোন ব্যবহারকারীরাও নতুন অ্যাপটি তাদের ডিভাইসে ইন্সটল করতে পারবেন। তাহলে দেখে নিই এটি কী কী সুবিধা এনেছে।
১। নতুন আধার অ্যাপের মাধ্যমে আপনি নিজের বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করতে পারবেন।
২। আপনার আধার কোথায় ও কখন ব্যবহার হয়েছে সেটাও দেখতে পারবেন।
৩। আধার অ্যাপে পরিবারের একাধিক সদস্যের আধার কার্ড সংরক্ষণ করা যাবে।
৪। আপনি অ্যাপের সাহায্যে ডিজিটালভাবে কিউআর কোডের মাধ্যমে তৃতীয় পক্ষকে তথ্য দিতে পারবেন।
৫। কোন তথ্য দিতে চান ও কোনটা গোপন রাখতে চান, তা নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পূর্ণরূপে ব্যবহারকারীর হাতেই তুলে দিয়েছে ইউআইডিএআই।
৬। যদি কোনও কাজে শুধু নাম এবং ছবির প্রয়োজন পড়ে, তাহলে ঠিকানা বা জন্মতারিখ লুকিয়ে রাখতে পারবেন।
নতুন আধার অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন
১। প্রথমেই প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আধার অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন৷ তবে ভুয়ো অ্যাপ থেকে সাবধান থাকবেন।
২। ইনস্টল হয়ে গেলে প্রয়োজনীয় পারমিশন দিয়ে আধার নম্বর লিখুন।
৩। এরপর শর্তাবলী স্বীকার করে আধারের সঙ্গে যুক্ত নম্বর ভেরিফাই করুন।
৪। মনে রাখবেন, যে ফোনে অ্যাপ ইনস্টল করেছেন, সেই ডিভাইসে আধার-লিঙ্ক করা নম্বর সক্রিয় থাকতে হবে।
৫। নম্বর ভেরিফিকশন সম্পন্ন করার পর আপনাকে ফেস অথেন্টিকেশন সম্পূর্ণ করতে হবে৷ সহজ কথায়, সেলফি তুলে পরিচয় যাচাই করতে হবে।
৬। তারপর অ্যাপের জন্য পিন সেটআপ করতে হবে। এবার আপনি নতুন আধার অ্যাপ(Aadhar app) ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, নতুন আধার অ্যাপ কিন্তু পুরনো আধার অ্যাপের বিকল্প নয়। নতুন অ্যাপে পিভিসি কার্ড অর্ডার, ভার্চুয়াল আইডি তৈরি, বা ডিজিটাল কার্ড ডাউনলোড করার সুবিধা নেই। এটি মূলত আপনার আধার কার্ড নিরাপদে সংরক্ষণ, দেখানো এবং শেয়ার করার জন্য ডিজাইন করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *