A viral marketing campaign incorporates a Virat Kohli look‑alike taking part in a youthful model of the star

A viral marketing campaign incorporates a Virat Kohli look‑alike taking part in a youthful model of the star

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


দেশের বিভিন্ন প্রান্তে অনুশীলন করছে চার কিশোর ক্রিকেটার। এদের কেউ বা শচীনকে দেখে অনুপ্রাণিত। কেউ গলি ক্রিকেটে বল হাতে উইকেট ভেঙে দিচ্ছে। এরাই যেন ভবিষ্যতের কোহলি-রোহিত-অর্শদীপ সিংরা। ভাইরাল টিম ইন্ডিয়ার জার্সির মূল স্পনসরদের নতুন বিজ্ঞাপন। স্বয়ং শচীন তেণ্ডুলকরও আছেন এই বিজ্ঞাপনে। আর সেখানে নজর কেড়েছে ‘ছোটা চিকু’। 

বিরাট কোহলির ছোটবেলার চরিত্রে যাকে দেখা গিয়েছে, তার সঙ্গে আগেই সাক্ষাৎ ঘটেছে দেশের ক্রিকেটভক্তদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজের সময় ভাইরাল হয় এক খুদে বিরাট-ফ্যান। সেই খুদের সঙ্গে অনেকে কোহলির ছোটবেলার ছবির মিল পেয়েছেন। নিজের ‘ছোটবেলার’ সঙ্গে দেখা করে হাসি থামছিল না কোহলির মুখেও। অনেকে সেই মিল দেখিয়ে ছবি শেয়ার করছেন। পরে রোহিত শর্মাকে ডেকে কোহলি বলেন, ‘দেখো আমার ডুপ্লিকেট দাঁড়িয়ে আছে।’

আরও পড়ুন:

ওই খুদে ভক্তর নাম গর্বিত উত্তম। তবে এখন তাঁকে নেটদুনিয়া চেনে ‘ছোটা চিকু’ নামে। এই নামটা খোদ কোহলিই তাঁকে দিয়েছেন। কারণ কোহলির ডাক নামও ‘চিকু’। এই বিজ্ঞাপনে কোহলির পুরো ছোটবেলার গল্পটা তুলে ধরা হয়েছে। সেখানে গর্বিতকে দেখা যায়, কোহলির মতো কভার ড্রাইভ খেলতে। বাবার স্কুটারে বসে অনুশীলন কেন্দ্রে যেতে। যেন কোহলির ছোটবেলাটাই পুনর্নিমাণ করা হল। ‘হর সফর মে দম হ্যাঁ’ গানের সুর দিয়েছেন এআর রহমান।

তবে শুধু কোহলি নয়, বার্তার জন্যও ভাইরাল এই বিজ্ঞাপন। এদেশের অস্থিমজ্জায় ক্রিকেটপ্রেম। ক্রিকেটাররা শুধু তারকা নন, দেশবাসীর আদর্শ। শচীন তেণ্ডুলকর থেকে রোহিত শর্মা-বিরাট কোহলি হয়ে শুভমান গিল। হয়তো দেশের কোনও এক কোনায় ভবিষ্যতের তারকা হয়ে ওঠার জন্য নিজেকে প্রস্তুত করছে এক খুদে। এ শুধু এক ক্রিকেটারের সফর হয়, আসলে ভারতের হৃদয়ে থাকা ক্রিকেটের প্রতি ভালোবাসার নিরন্তর পথচলা। টিম ইন্ডিয়ার জার্সির স্পনসরদের নতুন বিজ্ঞাপন যেন সেটাকেই সেলিব্রেট করছে। যেখানে আছেন শচীন, বিরাট, রোহিত, গিলরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *