5 useless, 11 injured in crane collapse at workshop in Telangana’s Rangareddy

5 useless, 11 injured in crane collapse at workshop in Telangana’s Rangareddy

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


তেলেঙ্গানার এনসিসি সেন্ট্রাল ওয়ার্কশপে ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জন শ্রমিকের। সোমবার রাঙ্গা রেড্ডি জেলার শংকরপল্লি মণ্ডলের চেভেল্লা এলাকার মহালিঙ্গাপুরম গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় ১১ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। মৃত্যুর সংখ্য়া বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার এলাকায় ব্যাপক ঝড়বৃষ্টি হয়। সেই সময় মোট ১৬ জন শ্রমিক ক্রেনের পাশের একটি শেডের নিচে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় হঠাৎ ক্রেনটি শেডের উপর ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা ৫ জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে ২ জন আইসিইউতে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

চেভেল্লা ডেপুটি কমিশনার অফ পুলিশ যোগেশ গৌতম জানান, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজন কোমায় রয়েছেন বলেও জানা গিয়েছে। মৃতদের নাম আলি হুসেন, নগেন্দ্র সিং, সাজিম, মুকেশ কুমার এবং সোনু রাজিবি। মৃতরা সকলেই বিহারের বাসিন্দা। প্রত্যেকের বয়স ৩০ বছরের নিচে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই ওয়ার্কশপে ভারী ধাতু এবং নির্মাণ সামগ্রী ওঠানো-নামানোর কাজে ক্রেনটি ব্যবহৃত হত। মনে করা হচ্ছে, অতিরিক্ত ঝড়বৃষ্টির কারণে ক্রেনটি ভেঙে পড়ে। এসএইচও জানান, ক্রেন ভেঙে পড়ার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে। এলাকা থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। তিনি আরও বলেন, “কোনও গাফিলতি বা নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়েছিল কি না, তাও আমরা খতিয়ে দেখব। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *