4 extra arrested for allegedly supplying weapons

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


গত রবিবার নবরাত্রির আবহে আচমকা টাইগার শ্রফের উপর বন্দুকবাজদের হামলায় কেঁপে ওঠে মায়ানগরী। এদিন ভরসন্ধ্যায় মুম্বইয়ের পুষ্পা পার্কের কাছে বলিউডের খ্যাতনামা অভিনেতার গাড়ি লক্ষ্য় করে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। ইতিমধ্যেই ঘটনার দায়স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। বিগত আড়াই দশক ধরে লাগাতার খুনের হুমকি ছুঁড়েও সলমন খানের ‘টিকি’ পায়নি বিষ্ণোইরা। অতঃপর যত্ত রাগ গিয়ে পড়েছে ভাইজান ঘনিষ্ঠদের উপর। বিগত বছরগুলিতে সলমনের কাছের মানুষদের নানাভাবে ধমকে-চমকে হুঁশিয়ারি দিয়েছে এই নিষিদ্ধ গোষ্ঠী। এবার বিষ্ণোইদের টার্গেটে টাইগার!

পুলিশ জানিয়েছে, কুনাল সম্প্রতি জামিনে জেল থেকে মুক্তি পায় এবং এক বন্ধুর মাধ্যমে বিষ্ণোই সদস্য অনিল পণ্ডিতের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ, পণ্ডিতের নির্দেশে অমৃতসর থেকে একটি পিস্তল এবং ২০ রাউন্ড গুলি সংগ্রহ করে সে পাচার করেছিল।

আরও পড়ুন:

এ যেন ঠিক নয়ের দশকের মায়ানগরী। যখন অন্ধকার জগতের ডন-গ্যাংস্টারদের দাপটে কাঁপত গোটা মুম্বই। বিগত কয়েক বছর ধরে কখনও সলমন খান, রণবীর সিং, আবার কখনও বা রোহিত শেট্টিদের উপর হামলা চালিয়ে সেই অভিশপ্ত পর্বের স্মৃতিই উসকে দিয়েছে বিষ্ণোইরা। দিন তিনেক আগে টাইগার শ্রফের উপর হামলা চালিয়ে ফের চর্চায় বিষ্ণোইরা। এরপরই ফের নড়েচড়ে বসে মহারাষ্ট্রের পুলিশ-প্রশাসন। রাজস্থান পুলিশ সোমবার কোটা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। এবার টাইগার হামলায় অস্ত্র সরবরাহের অভিযোগে দিল্লি থেকে গ্রেপ্তার করা হল আরও চারজনকে। তাদের মধ্যে দুই মহিলাও রয়েছে। সূত্রের খবর, রাধা এবং ববিতাকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে অন্যদিকে কুনাল এবং সুমিত নামে দুই ব্য়ক্তিকে হরিয়ানার সোনিপত থেকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কুনাল সম্প্রতি জামিনে জেল থেকে মুক্তি পায় এবং এক বন্ধুর মাধ্যমে বিষ্ণোই সদস্য অনিল পণ্ডিতের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ, পণ্ডিতের নির্দেশে অমৃতসর থেকে একটি পিস্তল এবং ২০ রাউন্ড গুলি সংগ্রহ করে সে পাচার করেছিল। মাস দুয়েক আগে সেসব অস্ত্র নিয়ে রাধাকে মুম্বই যেতে রাজি করায় কুনাল।

Tiger Shroff first photo Assassination Bid Shinde meets With Actor
হামলার পর টাইগার শ্রফকে দেখতে একনাথ শিন্ডে। 

পুলিশি সূত্রে খবর, গত ১৫ অক্টোবর, রাধা এবং ববিতা একটি ব্যাগে পিস্তল নিয়ে ট্রেনে করে দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়। গত শনিবার মুম্বই পৌঁছে তারা একটি হোটেলে ওঠে। সকাল প্রায় ১১টা নাগাদ এক নাবালক রাধার কাছ থেকে পিস্তলের ব্যাগটি সংগ্রহ করে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ঘটনার পর কুনালকে শুটারদের পালাতে সাহায্য করার নির্দেশ দেন অনিল পণ্ডিত। রাধা-ববিতাও মুম্বই ছেড়ে দিল্লি চলে যান তড়িঘড়ি। এ যেন ঠিক সিনেমার চিত্রনাট্য!

জানা যায়, রবিবার সন্ধেবেলা খেলতে গিয়েছিলেন টাইগার শ্রফ। ঘড়ির কাঁটায় তখন ৭টা। সেসময়ে ফিরছিলেন তিনি। তখনই পুষ্পা পার্কের কাছে বাইকে করে কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। কমপক্ষে ৫ রাউন্ড গুলি চলেছে বলে খবর। জখম হন অভিনেতার গাড়ি চালক এবং এক রিক্সাচালক। খবর পেয়েই ঘটনাস্থলে যায় মুম্বই পুলিশ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তদন্তকারীরাই জানান, অভিনেতা সুস্থ রয়েছেন। সেদিন রাতেই ঘটনার দায় স্বীকার করে নিয়েছিল বিষ্ণোই গ্যাং। এবার সংশ্লিষ্ট ইস্যুতেই দিল্লি থেকে গ্রেপ্তার আরও চারজন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *