কালো টাকা, জাল মুদ্রা ও দুর্নীতি রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০১৬ সালে ‘নোটবন্দি’র সাক্ষী হয় দেশ। এবার একই কারণে ৫০০ ও ২,০০০ টাকার নোট বাতিলের আহ্বান জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি যুক্তি দেন, বড় অঙ্কের নগদ লেনদেন বন্ধ করা গেলে তা দুর্নীতির চক্র ভাঙতে সাহায্য করবে। পাশাপাশি সম্পদ সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণের প্রক্রিয়াকে সহজতর করবে।
ডিজিটাল মুদ্রা ও প্রশাসনে বেশি করে প্রযুক্তির ব্যবহারের পক্ষে জোরালো সওয়াল করে চন্দ্রবাবু জানান, অতীতেও এই বিষয়ে মতামত দিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও বারবার বিষয়টি উত্থাপন করেছিলেন। তিনি বলেন, “ডিজিটাল মুদ্রা সংক্রান্ত প্রতিবেদনে আমিই মতামত দিয়েছিলাম। আগেও প্রধানমন্ত্রীকে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলাম। এখন আবারও সেই দাবি জানাচ্ছি। আমি এই বিষয়টি উত্থাপন করতেই থাকব। ৫০০, ১০০০ এবং ২০০০ টাকার নোটগুলো বাতিল করাই উচিত। শুধু ১০০ এবং ২০০ টাকার নোটই থাকা উচিত বাজারে।”
আরও পড়ুন:
অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এই মন্তব্যটি করলেন নোট বাতিলের সিদ্ধান্তের দশম বার্ষিকীর একদিন পর। উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর মোদি সরকার ৫০০ ও ১০০০ টাকার নোটকে রাতারাতি বাতিল বলে ঘোষণা করেছিল। কালো টাকা, জাল মুদ্রা ও দুর্নীতি রোধের পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্তের নেওয়া হয়েছিল। ‘নোটবন্দি’ কালো টাকা, জাল মুদ্রা ও দুর্নীতি কতটা রুখতে পেরেছিল, তা নিয়ে অবশ্যি বিতর্ক রয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সর্বশেষ খবর
