২.১২ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রীতে শক্তিশালী হবে ভারত, কোন কোন অস্ত্র কিনছে সেনা?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


দেশের সেনাবাহিনীর জন্য প্রতিরক্ষা সামগ্রী কিনতে ২.১২ লক্ষ কোটি টাকা খরচের অনুমোদন দিল ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এই বিপুল কেনার ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে জোর দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা সামগ্রীর ৮২ শতাংশই কেনা হবে দেশীয় সংস্থা থেকে।

জানা যাচ্ছে, স্থল সেনা, নৌসেনা এবং বায়ুসেনা তিন বাহিনীর জন্য কেনা হবে প্রতিরক্ষা সামগ্রী। এর মধ্যে স্থল সেনার জন্য থাকছে হাই মোবিলিটি ভেহিকল, সেলফ প্রপেল্ড ট্র্যাকড গান সিস্টেম, লাইট মাল্টি-রোল হেলিকপ্টার, স্বল্প দূরত্বের এয়ার ডিফেন্স সিস্টেম, গান শট রেসপন্স সিস্টেম, কাউন্টার-ড্রোন সিস্টেম, নজরদারি চালানোর ড্রোন, ইন্টিগ্রেটেড সার্ভেইল্যান্স ও স্টাইক সিস্টেম এবং লং-রেঞ্জ কামিকাজে ড্রোন।

আরও পড়ুন:

পাশাপাশি, নৌসেনার জন্য থাকছে, জাহাজ ধ্বংসকারী মিসাইল ঠেকাতে অত্যাধুনিক অ্যাকটিভ অফবোর্ড ডিকয় সিস্টেম এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ। এবং বায়ুসেনার জন্য থাকছে হেলিকপ্টার, এয়ার ডিফেন্স সিস্টেম, অস্ত্র এবং মোবাইল এক্স-ব্যান্ড ডপলার ওয়েদার রাডার।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সব অস্ত্রশস্ত্র যুদ্ধের ময়দানে সেনাকে বিশেষভাবে শক্তিশালী করে তুলবে, নজরদারি এবং ড্রোন হামলা থেকে ট্যাঙ্ক রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যে সব সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র কেনা হচ্ছে তার ৮২ শতাংশই তৈরি করবে স্বদেশী সংস্থা। যদিও এই অনুমোদন কোনও চূড়ান্ত চুক্তি নয়। অনুমোদনের পর দরপত্র ও মূল্যায়ন প্রক্রিয়া শুরু করবে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *