২৪ ঘণ্টা আগে বলেছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল, অনুষ্কার সঙ্গে এক মঞ্চে অরিজিৎ সিং

২৪ ঘণ্টা আগে বলেছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল, অনুষ্কার সঙ্গে এক মঞ্চে অরিজিৎ সিং

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটালের খবরে সিলমোহর। রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আলোকিত করে তুললেন তিন শিল্পী রবি শঙ্করকন্যা অনুষ্কা, অরিজিৎ সিং ও বিক্রম ঘোষ। তাঁদের সুরের জাদুতে অভিভূত অনুরাগীরা।  

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্কা শঙ্কর। ছবি-অরিঞ্জয় বোস

রবিবার সন্ধ্যেয় এক অদ্ভুত মনমুগ্ধকর মুহূর্তের সাক্ষী রইল তিলোত্তমা। একইমঞ্চে কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর, অরিজিৎ সিং ও তবলা বাদক বিক্রম ঘোষ। সুরের সাগরে ডুব দিলেন অনুরাগীরা। এদিন মঞ্চে উঠেই নেতাজি ইন্ডোরে তাঁর শেষ অনুষ্ঠানের স্মৃতিচারণা করলেন অনুষ্কা শঙ্কর। বলেন, “আমি এই মঞ্চেই অনুষ্ঠান করেছি ১৪ বছর বয়সে। ৩০ বছর পর আবার সেখানেই ফিরে এলাম। অনেক কিছু মনে পড়ে যাচ্ছে।” তাঁর প্রতিটা শব্দ যেন দর্শকাসনে থাকা প্রত্যেককে ফিরিয়ে নিয়ে গেল অতীতে।

এদিন মঞ্চে উঠেই নেতাজি ইন্ডোরে তাঁর শেষ অনুষ্ঠানের স্মৃতিচারণা করলেন অনুষ্কা শঙ্কর। বলেন, “আমি এই মঞ্চেই অনুষ্ঠান করেছি ১৪ বছর বয়সে। ৩০ বছর পর আবার সেখানেই ফিরে এলাম। অনেক কিছু মনে পড়ে যাচ্ছে।” তাঁর প্রতিটা শব্দ যেন দর্শকাসনে থাকা প্রত্যেককে ফিরিয়ে নিয়ে গেল অতীতে।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্কা শঙ্করের সঙ্গে অরিজিৎ সিং। ছবি-অরিঞ্জয় বোস

এদিনের মঞ্চ আলো করে ছিলেন অরিজিৎ সিং ও বিক্রম ঘোষও। প্লে ব্যাক থেকে অবসর নেওয়ার পর এই প্রথম তিনি মঞ্চে। এদিন বিক্রম ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করে, কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন অরিজিৎ। নিজের ছবির গানের একটা অংশ দিয়ে ভক্তদের মাতিয়ে দিলেন তিনি। অনুষ্কা-অরিজিতের যুগলবন্দিতে আচ্ছন্ন অনুরাগীরা। উল্লেখ্য, কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের কন্যা সঙ্গীতজীবনের তিন দশক পূর্তিতে ‘ইন্ডিয়া ট্যুর’ করছেন। আর সেই সফরের অংশ হিসেবেই এবার কলকাতায় অনুষ্ঠান করলেন তিনি। আগেই সংবাদ প্রতিদিন ডিজিটাল জানিয়েছিল, মঞ্চের মধ্যমণি হতে পারেন অরিজিৎ সিং। সেই খবরেই সিলমোহর পড়ল রবিবাসরীয় সন্ধ্যায়। 

তবে অরিজিতের সঙ্গে অনুষ্কা কিন্তু এর আগেও পারফর্ম করেছেন। সেবার অবশ্য অনুষ্ঠান ছিল তারকা গায়কের। টটেনহ্যামে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে ২০-২৫ মিনিটের একটি স্লটে অনুষ্কা বাজিয়েছিলেন। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *