২০ সাংসদের ভাগ্য ঝুলে! মুর্শিদাবাদে সংগঠন বৃদ্ধি করছে এনসিপিআই, বহরমপুরে জেলা সভাপতি হলেন সাংবাদিক

রাজ্য/STATE
Spread the love


তৃণমূল থেকে ২০ সাংসদ গিয়েছেন ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া। লোকসভার স্পিকার তাঁদের ওই দলের সাংসদ হিসাবে স্বীকৃতি দেননি। দলত্যাগ বিরোধী আইনে তাঁদের থেকে জবাবি চিঠি চেয়েছেন স্পিকার ওম বিড়লা। এই আবহেও মুর্শিদাবাদে সংগঠন বৃদ্ধি করছে এনসিপিআই। বৈদ্যুতিন মাধ্যমের প্রাক্তন সাংবাদিক রাজীব ঘোষকে বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি ঘোষণা করল এনসিপিআই।

শুক্রবার এনসিপিআইয়ে সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের তরফে জারি করা লেটারহেডে বহরমপুর জেলার সভাপতি ঘোষণা করা হয়েছে সাংবাদিক রাজীব ঘোষকে। রাজীব দীর্ঘদিন নামী সংবাদসংস্থার কাজ করেছেন। বর্তমানে তিনি একটি সংবাদ পোর্টাল চালান বলে জানা গিয়েছে। রাজীব সদ্য রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তারপরই তাঁকে এনসিপিআইয়ের বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হল।

আরও পড়ুন:

উল্লেখ্য, তৃণমূলের ছাব্বিশের নির্বাচনে পরাজয়ের পর জোড়াফুল প্রতীকে জিতে আসা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ ২০ জন সাংসদ দল ছাড়েন। যোগ দেন এনসিপিআইতে। তাঁরা কেন্দ্রের শাসক জোট এনডিএকে সমর্থন করছেন বলে জানান। তখনই এনসিপিআইয়ের নাম উঠে আসে রাজ্য তথা দেশের রাজনীতিতে। তবে লোকসভায় এখনও তাঁরা তৃণমূলের সাংসদ। এদিকে মমতা তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই ২০ জনের সাংসদ খারিজের আবেদন জানান। সেখানে সিদ্ধান্ত ঝুলে থাকায় সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। তারপর স্পিকার সাংসদদের  জবাব দেওয়ার কথা বললেও তাঁরা সময় চান। এখনও ফয়সালা ঝুলেই রয়েছে। এই আবহে এনসিপিআই বহরমপুরের দলের জেলা সভাপতি নিযুক্ত করল রাজীব ঘোষকে। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *