২০৩০ বিশ্বকাপ খেলবেন ৪৫ বছরের রোনাল্ডো? পর্তুগাল কোচের কথায় জল্পনা

২০৩০ বিশ্বকাপ খেলবেন ৪৫ বছরের রোনাল্ডো? পর্তুগাল কোচের কথায় জল্পনা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


৪৫ বছর বয়সেও কি বিশ্বমঞ্চে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে? এই প্রশ্ন ঘিরে ইতিমধ্যেই সরগরম ফুটবল মহল। দিন ১২ পর শুরু ফুটবল বিশ্বকাপ। তার আগে থেকেই আলোচনার কেন্দ্রে পর্তুগিজ মহাতারকা। তারই মধ্যে ঘরের মাঠে ২০৩০ বিশ্বকাপে সিআর৭-এর খেলার সম্ভাবনা নিয়ে আশার সুর পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের গলায়।

২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করবে পর্তুগাল, স্পেন এবং মরক্কো। সেই সময় রোনাল্ডোর বয়স হবে ৪৫। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এতদিন কি জাতীয় দলে টিকে থাকবেন তিনি? তবে এই সংশয়ে জল ঢাললেন কোচ মার্টিনেজ। একটি রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “রোনাল্ডো ২০৩০ বিশ্বকাপে খেলতে পারে। এটা নিয়ে কোনও সন্দেহ রাখার কারণ নেই। নিজের পরিশ্রম আর পারফরম্যান্স দিয়েই সে এই বিশ্বাস তৈরি করেছে।”

তাঁর সংযোজন, “ও এখনও নিজের লক্ষ্য নিয়ে ভীষণ সিরিয়াস। এই মানসিকতাই ওকে অন্যদের থেকে আলাদা করে।” ২০০৩ সালের আগস্টে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনাল্ডোর। তারপর থেকে দেশের জার্সিতে একের পর এক নজির গড়েছেন। পর্তুগালের হয়ে সর্বাধিক ম্যাচ খেলেছেন। সর্বাধিক গোল করার রেকর্ডও তাঁর দখলে। ২০১৬ সালে তাঁর নেতৃত্বেই ইউরো জেতে পর্তুগাল। এছাড়া ২০০৬ বিশ্বকাপে দলকে চতুর্থ স্থানে তুলে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

মার্টিনেজের মতে, রোনাল্ডোর সবচেয়ে বড় শক্তি শুধু ফিটনেস নয়, তাঁর অদম্য মানসিকতা। কোচের কথায়, “অনেক ফুটবলার বড় সাফল্যের পর আগের মতো তাগিদ দেখায় না। কিন্তু রোনাল্ডো পুরোপুরি আলাদা। ওর মধ্যে জেতার খিদে প্রবল। শরীর ঠিক রাখতে যা যা প্রয়োজন, সবই করে।” এদিকে, চলতি বিশ্বকাপে রোনাল্ডোর পাশাপাশি লিওনেল মেসিও ইতিহাসের সামনে দাঁড়িয়ে। দু’জনই ছ’টি বিশ্বকাপে অংশ নেওয়ার নজির গড়ার পথে। যা ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *