আগষ্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুবসাথী! মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কীভাবে আবেদন করবেন, কোন শর্তে মিলবে টাকা, যাবতীয় খুঁটিনাটি তথ্য নিজেই জানালেন তিনি।
আরও পড়ুন:
দিন কয়েক আগে অন্তর্বর্তী বাজেটে শিক্ষিত বেকারদের জন্য একটি প্রকল্প ঘোষণা করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তার নাম দেওয়া হয়েছে যুবসাথী। এই প্রকল্পে শিক্ষিত বেকার অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই দেওয়া হবে দেড় হাজার টাকা। মঙ্গলবার এই ইস্যু নিয়েই সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগে আগষ্টে যুবসাথী প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তা এগিয়ে আনা হচ্ছে।এপ্রিল থেকেই মিলবে এই বেকার ভাতা। নিশ্চয়ই ভাবছেন এই ভাতার ক্ষেত্রে আর কোনও শর্ত রয়েছে কিনা। মমতা এদিন জানান, ২১ থেকে ৪০ বছর বয়সী হতে হবে। যদি কোনওরকম স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে কোনও সমস্যা নেই। তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্যকোনও জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন, তাহলে যুবসাথীর সুবিধা মিলবে না।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
