আমেরিকার সঙ্গে নতুন করে উত্তেজনার মাঝে ফের একবার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করেছে ইরান। তবে তেহরানের সে দাবি ফুৎকারে উড়িয়ে রবিবার আমেরিকা জানিয়ে দিল, ‘হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণাধীন নয়। এবং গুরুত্বপূর্ণ এই জলপথ নৌচলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এবং নৌ চলাচল বহাল রাখতে মার্কিন বাহিনী পুরোদমে প্রস্তুত।’
মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফে রবিবার এক্স হ্যান্ডেলে এক বার্তা দেওয়া হয়েছে, ‘জ্বালানি পরিবহণের জন্য আইনসম্মতভাবে আন্তর্জাতিক এই জলপথ হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত। যে কেউ এই জলপথ দিয়ে যাতায়াত করতে পারে। ইরানের অযাচিত আগ্রাসন, হয়রানি, হুমকি এবং খেয়ালখুশি মতো ঘোষণা করলেও তাতে বিশেষ ফল হবে না। নৌচলাচলের স্বাধীনতা যাতে বজায় থাকে, তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। ইরান এই প্রণালী নিয়ন্ত্রণ করে না। এখানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’ ইরানের হুঁশিয়ারিকে হেলায় উড়িয়ে মার্কিন সেনা আরও জানিয়েছে, ‘গত সাত দিনে ১৪০টিরও বেশি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং গত দুই মাসে মার্কিন বাহিনীর সহায়তায় ৪০০ মিলিয়নেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী ৮০০টিরও বেশি জাহাজ এই সামুদ্রিক পথ দিয়ে যাতায়াত করেছে।’
আরও পড়ুন:
The Strait of Hormuz is open to all vessels searching for to lawfully transit the worldwide waterway. U.S. forces are positioned and ready to make sure that freedom of navigation stays out there regardless of unwarranted Iranian aggression, harassment, threats, and arbitrary… pic.twitter.com/FS3TUBOZEj
— U.S. Central Command (@CENTCOM) July 12, 2026
ইরান ও আমেরিকার মধ্যে যে প্রাথমিক শান্তিচুক্তি সই হয়েছিল তা আপাতত বিশ বাঁও জলে। হরমুজে জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অশান্তি শুরু হয়েছে। এই অবস্থায় শনিবার এই প্রণালী বন্ধের ঘোষণা করে তেহরান। রবিবার ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ বলেন, আমেরিকা এই চুক্তি থেকে সরে এসেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে সোশাল মিডিয়ায় লিখেন, “একতরফা চুক্তির দিন শেষ। আমরা বলেছিলাম, কথা রাখো, নয়তো দাম চোকাও। বাস্তবটা এবার সামনে।” ইরান হরমুজ বন্ধের ইঙ্গিত দিতেই এবার পালটা বার্তা এল আমেরিকার তরফে।
আমেরিকা জানিয়েছে, ‘হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণাধীন নয়। এবং গুরুত্বপূর্ণ এই জলপথ নৌচলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এবং নৌ চলাচল বহাল রাখতে মার্কিন বাহিনী পুরোদমে প্রস্তুত।’
উল্লেখ্য, শনিবার হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায় ইরান। তারপরই জাহাজের নাবিকদের কোনও খোঁজ মিলছিল না। জানা যাচ্ছে, নাবিকরা প্রত্যেকেই ভারতীয় ছিলেন। মোট ১১ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি একজনের এখনও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হামলার কড়া নিন্দা করেছে নয়াদিল্লি। এদিকে এই হামলার পর নতুন করে ইরানে ১৪০টি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা। যার একাধিক ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
