হরমুজে আবার তেলবাহী ট্যাঙ্কারে হামলা! ইরান-আমেরিকা সংঘাতে ফের অশান্ত প্রণালী

হরমুজে আবার তেলবাহী ট্যাঙ্কারে হামলা! ইরান-আমেরিকা সংঘাতে ফের অশান্ত প্রণালী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


ইজরায়েল-লেবানন সংঘর্ষবিরতির চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয়েছে ইরান এবং আমেরিকা। এই পরিস্থিতিতে বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ফের একটি তেলবাহী ট্যাঙ্কারে ‘হামলা’ হয়েছে বলে খবর। কিন্তু কে বা কারা এই হামলা চালাল, তা এখনও জানা যায়নি।

ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, শনিবার হরমুজ পারের সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে আচমকা আছড়ে পড়ে একটি ‘ক্ষেপণাস্ত্র’। যদিও সেটি ঠিক কী ছিল, তা স্পষ্ট নয়। এরপরই ট্যাঙ্কারটিতে আগুন লেগে যায়। তবে ব্রিটেনের আরও একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। নাবিকরা প্রত্যেকেই সুরক্ষিত। তবে জাহাজটির কিছুটা ক্ষতি হয়েছে। জানা গিয়েছে, ট্যাঙ্কারটির পানামার পতাকাবাহী।

আরও পড়ুন:

উল্লেখ্য, পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে শান্তি বৈঠকে বসেছিল আমেরিকা এবং ইরান। পশ্চিম এশিয়ায় স্থায়ীভাবে শান্তি ফেরাতে কয়েকদিন আগেই একটি মউ স্বাক্ষর করেছে ইরান এবং আমেরিকা। কিন্তু সমঝোতাপত্রের ১৪ দফা শর্ত বাস্তবায়িত এবং পর্যালোচনা করতেই মুখোমুখি হয় দুই পক্ষ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জেরে মাঝপথেই বৈঠক ছেড়েছিল ইরান। কিন্তু বৈঠক একেবারে ব্যর্থ হয়নি। চূড়ান্ত চুক্তির লক্ষ্যে এই বৈঠকে ৬০ দিনের যে রোডম্যাপ তৈরি করা হয়েছে, তাতে সম্মত হয় দুই দেশ। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই ফের সংঘাতে জড়ায় দুই দেশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *