হরমনপ্রীত সরতেই নতুন যুগ ভারতীয় মহিলা ক্রিকেটে, ঘোষিত নয়া অধিনায়কের নাম

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


হরমনপ্রীত কৌরের পর প্রত্যাশিতভাবেই ভারতীয় মহিলা দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মন্ধনা। মঙ্গলবারই হরমনের উত্তরসূরি হিসাবে স্মৃতির নাম ঘোষণা করল বিসিসিআই। এতদিন সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছেন টিম ইন্ডিয়া বাঁহাতি ওপেনার। এবার তাঁর কাঁধেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার।

মঙ্গলবার সকালেই হরমপ্রীত ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন। তাঁর নেতৃত্বে ইতিহাস গড়েছে ভারতের নারীশক্তি। প্রথমবার বিশ্বকাপ এসেছে তাঁরই অধিনায়কত্বে। মাত্র কয়েকদিন আগে তাঁর নেতৃত্বাধীন ভারতীয় দল এশিয়ান গেমসে সোনা জিতেছে। তবে সূত্র বলছে, বিসিসিআইয়ের সঙ্গে মতানৈক্যের জেরে তিনি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করে হরমনপ্রীত লিখেছেন, ‘ভারতীয় মহিলা দলের অধিনায়কের দায়িত্ব ছাড়লাম আজ থেকে। সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। বহু বছরের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ জড়িয়ে রয়েছে। এই দল এবং ভারতের মহিলা ক্রিকেটের জন্য আমি সর্বস্ব দিয়েছি। নিজের খেলার সঙ্গেও আপোস করেছি অধিনায়ক হিসাবে। মনে করেছি, সবার আগে দল। তাই নিজের চাওয়া-পাওয়াকে অগ্রাহ্য করেছি।’

আরও পড়ুন:

বোর্ড সূত্র বলছে, হরমনকে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসাবে রাখলেও টি-২০ থেকে তাঁকে সরাতে চেয়েছিল বোর্ড। সেই প্রস্তাব যেতেই ক্ষুব্ধ ভারত অধিনায়ক একসঙ্গে ৩ ফরম্যাটের অধিনায়কত্বই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ১২ ঘণ্টা কাটার আগেই নতুন অধিনায়ক হিসাবে স্মৃতি মন্ধানার নাম ঘোষণা করে দিল বোর্ড। অবশ্য হরমনের পর স্মৃতিই যে অধিনায়ক হবেন, সেটা প্রত্যাশিতই ছিল। বর্তমান ভারতীয় দলে অভিজ্ঞতার নিরিখে একেবারে প্রথম সারিতে। তাছাড়া ব্যাটার ও ওপেনার হিসাবে তিনি যথেষ্ট নির্ভরযোগ্য।

স্মৃতি মন্ধানা অধিনায়ক হিসাবেও একেবারে অনভিজ্ঞ নন। আপাতত তিনি মহিলাদের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। তাছাড়া আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে ভারতীয় দলের দায়িত্বও সামলেছেন। তাতে ৪ ওয়ানডে-তে চারটিই জিতেছে ওমেন ইন ব্লু। আবার ১৮টি টি-২০ ম্যাচের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে ভারত।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *