স্বামীর প্রেমিকাকে খুনের চেষ্টা চালকের বউয়ের! বারাকপুরে বিরিয়ানি মালিকের স্ত্রীর ‘পরকীয়া’য় নয়া মোড়

স্বামীর প্রেমিকাকে খুনের চেষ্টা চালকের বউয়ের! বারাকপুরে বিরিয়ানি মালিকের স্ত্রীর ‘পরকীয়া’য় নয়া মোড়

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ফের চর্চায় বারাকপুর ওয়্যারলেস মোড় সংলগ্ন প্রসিদ্ধ বিরিয়ানি প্রতিষ্ঠানের পারিবারিক বিবাদ। দোকান মালিককের স্ত্রীকে ফুঁসলিয়ে গয়না নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল গাড়িচালক সমীর সেন। এবার সেই সমীরের স্ত্রীর বিরুদ্ধে উঠল স্বামীর প্রেমিকাকে কাঁচি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ। রহড়া থানায় এনিয়ে অভিযোগ দায়ের হলে অভিযুক্ত রিয়া সেনকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। সবমিলিয়ে বিরিয়ানি মালিকের স্ত্রীর পরকীয়ায় নয়া মোড়। এনিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে এলাকায়।

আরও পড়ুন:

জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে রহড়া থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের আর পাটনা মোড়ের মাঝে বিরিয়ানি দোকানের মালিকের স্ত্রীকে ডেকেছিলেন ধৃত গাড়িচালকের স্ত্রীর। তাঁর সঙ্গে সেখানে আরেক মহিলাও গিয়েছিলেন। তখনই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগকারীর আইনজীবী সন্তু দাস বলেন, “অভিযুক্ত কাঁচি দিয়ে দু’জনের উপরই হামলা চালায়। চুল কেটে দেয়। গুরুতর অবস্থায় সহকারী মহিলা পানিহাটি রাজা রোড সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। এই চক্রান্তের সঙ্গে আর কারা যুক্ত, সেকথা পুলিশকে অভিযোগকারী জানিয়েছেন।”

প্রসঙ্গত, বারাকপুর ওয়্যারলেস মোড়ের প্রসিদ্ধ বিরিয়ানির দোকানের মালিকের ছেলেকে বধূ নির্যাতনের অভিযোগে গত ৩০ জানুয়ারি গ্রেপ্তার করেছিল মোহনপুর ফাঁড়ির পুলিশ। পালটা স্ত্রীকে ফুঁসলিয়ে গয়না নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলে গোপন চ্যাট ফাঁস করেছিলেন ওই মালিক। তাঁর অভিযোগ অনুযায়ী গাড়িচালক সমীর সেনকেও গ্রেপ্তার হয়েছিল। দু’জনকে বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে সমীরের তিনদিনের পুলিশ হেফাজত হয়। বিরিয়ানির ব্যবসায়ীর ছেলেকে জামিন দেয় আদালত। এবার সমীরের স্ত্রীর বিরুদ্ধে স্বামীর প্রেমিকাকে খুনের অভিযোগ ওঠায় গ্রেপ্তার করা হল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *