স্ত্রীর প্রেমিককে গলা কেটে খুন! অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবিতে তুমুল বিক্ষোভ পুরুলিয়ায়

স্ত্রীর প্রেমিককে গলা কেটে খুন! অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবিতে তুমুল বিক্ষোভ পুরুলিয়ায়

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


নিখোঁজ থাকার পর এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পুরুলিয়ার কোটশিলা থানার জাহারহাতু গ্রামে। তাঁকে গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পরিবার ও গ্রামবাসীদের দাবি, একজনের পক্ষে এই খুন করা সম্ভব নয়। বাকি অভিযুক্তদের গ্রেপ্তার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে রবিবার রাস্তায় নামেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেছেন ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার জয়পুরের প্রার্থী দিব্যজ্যোতি সিং দেও।

এই বিষয়ে আরও খবর

মৃত যুবকের নাম বিষ্ণু মাহাতো (২৬)। পরিবারের দাবি, ৩০ এপ্রিল সকালে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। পরেরদিন সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সুরথচন্দ্র মাহাতো। জানা গিয়েছে, সুরথচন্দ্রের স্ত্রীর সঙ্গে বিষ্ণুর প্রেমের সম্পর্ক ছিল। সেকথা জানতে পেরেই বিষ্ণুকে খুন করেন অভিযুক্ত।

গ্রামবাসী ও পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে বিষ্ণুকে খুন করা হয়েছে। এই ঘটনায় সুরথচন্দ্র ছাড়াও আরও অনেকে জড়িত থাকতে পারে। তাঁদের সকলকে গ্রেপ্তারের দাবিতে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে রবিবার সকালে গ্রামে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার জয়পুরের প্রার্থী দিব্যজ্যোতি সিং দেও। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করেন। পাশাপাশি পুলিশও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *