সেল্ফ-এনুমারেশনে নগদ পুরস্কার! জনগণনা শুরুতেই বড় ঘোষণা নদিয়া জেলা প্রশাসনের

সেল্ফ-এনুমারেশনে নগদ পুরস্কার! জনগণনা শুরুতেই বড় ঘোষণা নদিয়া জেলা প্রশাসনের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


রাত পোহালেই রাজ্যে শুরু হচ্ছে জনগণনা-২০২৭। ডিজিটাল ‘সেল্ফ-এনুমারেশন’-এ সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে অভিনব উদ্যোগ নদিয়া জেলা প্রশাসনের। নিজেদের ও পরিবারের তথ্য সেল্ফ-এনুমারেশনের মাধ্যমে জমা দিলেই থাকছে নগদ পুরস্কার জেতার সুযোগ! অংশগ্রহণকারীদের মধ্য থেকে ‘ড্র অফ লটস’-এর মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা।

নদিয়ার জেলাশাসক ডঃ শ্রীকান্ত পাল্লি। তিনি জানান, ২০১১ সালের পর এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। কাগজ-কলমের পরিবর্তে ট্যাব ও মোবাইল ফোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। তারই অংশ হিসেবে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষকে নিজেদের ও পরিবারের তথ্য নিজেরাই জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। যাঁরা নিজেদের তথ্য জমা দেবেন, তাঁদের মধ্য থেকেই পোর্টালের ব্যাক-এন্ডের মাধ্যমে ‘ড্র অফ লটস’ করা হবে। লটারিতে নির্বাচিত বিজয়ীদের নগদ পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন:

নদিয়া জেলা প্রশাসনিক ভবনের জেলাশাসকের কনফারেন্স হলে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক ডঃ শ্রীকান্ত পাল্লি। তিনি জানান, ২০১১ সালের পর এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। কাগজ-কলমের পরিবর্তে ট্যাব ও মোবাইল ফোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। তারই অংশ হিসেবে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষকে নিজেদের ও পরিবারের তথ্য নিজেরাই জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেল্ফ-এনুমারেশনের জন্য নির্দিষ্ট পোর্টাল ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত খোলা থাকবে। ওই সময়ের মধ্যে যাঁরা নিজেদের তথ্য জমা দেবেন, তাঁদের মধ্য থেকেই পোর্টালের ব্যাক-এন্ডের মাধ্যমে ‘ড্র অফ লটস’ করা হবে। লটারিতে নির্বাচিত বিজয়ীদের নগদ পুরস্কার দেওয়া হবে।

সেল্ফ-এনুমারেশনে মানুষের অংশগ্রহণ বাড়াতে শুধু নগদ পুরস্কারই নয়, ডিজিটাল কনটেন্ট তৈরির প্রতিযোগিতারও আয়োজন করছে নদিয়া জেলা প্রশাসন। ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সোশাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও স্থানীয় বাসিন্দারা শর্টস, রিল, টুইট-সহ বিভিন্ন কনটেন্টের মাধ্যমে জনগণনার এই নতুন পদ্ধতি নিয়ে সচেতনতা তৈরি করতে পারবেন। ব্যাপক প্রচার পাওয়া সেরা তিনটি কনটেন্টকে পুরস্কৃত করা হবে। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, সেলফ-এনুমারেশনের সময়সীমা শেষ হওয়ার পর গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে বাকি তথ্য সংগ্রহ করবেন। ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের ফলে কাগজের তথ্য পরে ডিজিটাল করার সময় ভুলভ্রান্তির সম্ভাবনাও কমবে বলে দাবি প্রশাসনের।

নিজের তথ্য নিজে জমা দেওয়া সংক্রান্ত প্রচারে গণপরিবহণেও কিউআর কোড রাখা হবে। বাস বা অন্যান্য যানবাহনে থাকা সেই কিউআর কোড স্ক্যান করে নাগরিকরা যাতায়াতের সময়ই নিজেদের ও পরিবারের তথ্য জমা দিতে পারবেন।জনগণনার তথ্যের গোপনীয়তা বজায় রাখার আশ্বাস দিয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংগৃহীত তথ্য থেকে শুধুমাত্র পরিসংখ্যান তৈরি করা হবে। কোনও ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হবে না। ডিজিটাল জনগণনা প্রক্রিয়ায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আবেদন জানিয়েছে নদিয়া জেলা প্রশাসন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *