‘সেমিফাইনাল খেলানোর যোগ্যতা নেই’, স্বপ্নভঙ্গে রেফারিং নিয়ে বিস্ফোরক ফ্রান্সের বিদায়ী কোচ দেশঁ

‘সেমিফাইনাল খেলানোর যোগ্যতা নেই’, স্বপ্নভঙ্গে রেফারিং নিয়ে বিস্ফোরক ফ্রান্সের বিদায়ী কোচ দেশঁ

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক চলছেই। এবার স্বপ্নভঙ্গের পর বিস্ফোরক অভিযোগ আনলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ০-২ গোলে পরাস্ত হয়েছেন এমবাপেরা। এটাই ছিল ফ্রান্সের কোচ হিসেবে বিশ্বজয়ী কোচ দেশঁর শেষ ম্যাচ। তারপরই রেফারিং নিয়ে প্রশ্ন তুলে তিনি বলছেন, “এই রেফারি কি আদৌ সেমিফাইনাল খেলানোর যোগ্য?”

বিশ্বকাপের একাধিক ম্যাচ আতশকাচের তলায়। সেই তুলনায় সেমিতে স্পেন-ফ্রান্স ম্যাচে বিতর্ক কম ছিল। ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। পেনাল্টি বক্সে লুকাস ডিনের লাথি গিয়ে লাগে লামিনে ইয়ামালের শরীরে। অনিচ্ছাকৃত ফাউল হলেও সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন এল সালভাদরের রেফারি ইভান বার্টন। এই সিদ্ধান্তকে একেবারেই ভালোভাবে নিচ্ছেন না দেশঁ। তাঁর বক্তব্য, “আমার একটা প্রশ্ন আছে। যেটার উত্তর আমি দেব না। এই রেফারি কি আদৌ বিশ্বকাপ সেমিফাইনালে খেলানোর যোগ্য? হেরে গিয়েছি বলে বলছি না। অনেক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে।”

আরও পড়ুন:

তবে ব্যর্থতার জন্য শুধু রেফারিংকে দোষ দিতে চান না দেশঁ। সব দিক থেকেই স্পেনের ট্যাকটিকসের কাছে পরাস্ত হয়েছেন এমবাপের। যা নিয়ে ফরাসি কোচ বলছেন, “অবশ্যই আমরা হতাশ। আমাদের লক্ষ্য অনেক বড় ছিল। কিন্তু আমাদের বাস্তবটা বুঝতে হবে। মেনে নিতে হবে যে, আমরা একেবারেই ভালো খেলতে পারিনি। বিপক্ষ দল পুরো খেলা নিয়ন্ত্রণ করেছে। তাই এটা পুরোপুরি আমাদের ভুল। আমি অন্য কাউকে দোষ দেব না।”

এই হারের সঙ্গে শেষ হল ফ্রান্সে দেশঁ যুগ। ২০১২ সালে তিনি কোচ হন। এর মধ্যে ২০১৮ সালে বিশ্বকাপ, ২০২০-২১ সালে নেশনস লিগ জিতেছে। ২০২৫-এই তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন। এবার ফ্রান্সের কোচ হবেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *