সৃজলার পাশে না দাঁড়ানোর রাগে দুর্নিবারের বিছানায় জল জীতুর, অভিনেত্রীর প্রেমে বুঁদ ‘অপরাজিত’?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


দুর্নিবার ও জীতুর সম্পর্ক কখনই বিশেষ ভালো নয়। দুর্নিবার যেন জীতুর ‘চিরশত্রু’। ক্যাপ্টেন হওয়ার পর থেকে সংঘাত অন্য আকার ধারণ করেছে। এই সংঘাতের নেপথ্য কারণ কী একমাত্র সৃজলা? দিন যত গড়াচ্ছে ক্রমশ উঠছে সে প্রশ্ন। বিশেষত দুর্নিবারের বিছানায় জল ঢালা প্রসঙ্গে জীতুর স্বীকারোক্তি যেন তেমনই ইঙ্গিত করছে বলেই মত অনেকের।

ক্যাপ্টেন্সি টাস্ক শেষ হওয়ার পরই জীতু দুর্নিবারকে জানিয়ে দেন ক্যাপ্টেন রুমে তাঁকে একাই ঘুমোতে হবে। বিছানায় কোনওভাবে নিরঞ্জনকে ঘুমোতে দেওয়া যাবে না। যদি তা করেন দুর্নিবার সেক্ষেত্রে বিছানায় জল ঢেলে দেওয়ার হুমকি দেন জীতু। তাঁর যুক্তি, যেহেতু ক্যাপ্টেন তাই ওই ঘরে থাকার অধিকার একমাত্র দুর্নিবারের। তবে তা সত্ত্বেও ক্যাপ্টেনের বিছানায় দুর্নিবার এবং নিরঞ্জন শুয়েছিলেন। তখন এক বালতি জল এনে বিছানায় ঢেলে দেন জীতু। প্রতিবাদে সরব হয়ে ওঠেন ঘরে থাকা প্রায় সকলেই। ভরত থেকে মনামী, নন্দিনী – সকলেই সমালোচনা করেন। রাজবীরও প্রতিবাদও করেন। এই কাজটি মোটেও ঠিক করেননি জীতু, তা স্পষ্ট জানান রাজবীর। এই ঘটনায় জীতুর বিরুদ্ধে সমালোচনায় সরব নেটিজেনরা।

আরও পড়ুন:

রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে প্রশ্ন করেন জীতুকে। এই ধরনের কাজ কাম্য নয় বলেই সাফ জানান। ‘অপরাজিত’ অবশ্য বিছানায় জল ঢালার কারণ হিসাবে যুক্তিও দেন। আর তা নিয়েই যত চর্চা। জীতু জানান, সৃজলার সঙ্গে ভরত কলের অশান্তির সময় দুর্নিবার একটিবারও অভিনেত্রীকে সমর্থন করেননি। সে রাগ থেকেই নাকি দুর্নিবারের বিছানায় জল ঢেলে দেন তিনি। একথা শুনে বিস্মিত সকলেই। তবে দর্শকদের দাবি, সৃজলার যেন বেশ খুশিই হচ্ছেন। জীতু তাঁর প্রতি দুর্বল হয়ে পড়েছেন বলেই নাকি মনে করছেন সৃজলা। যা জীতু ও সৃজলার সম্পর্কের সমীকরণকে অন্য দিকে নিয়ে যাচ্ছে বলেই মনে করছেন কেউ কেউ। তবে কি অভিনেত্রীর প্রেমেও বুঁদ জীতু, উঠছে সে প্রশ্ন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *