ফের দুঃসংবাদ কেকেআরে! এবারের আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন হর্ষিত

ফের দুঃসংবাদ কেকেআরে! এবারের আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন হর্ষিত

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


নতুন পেসার ঘোষণার দিনই দুঃসংবাদ কেকেআরে। চোটের জন্য আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন হর্ষিত রানা। ভারতের একটি ওয়ার্ম-আপ ম্যাচে চোট পেয়েছিলেন তারকা পেসার। বিশ্বকাপেও খেলা হয়নি। এবার আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন হর্ষিত। এদিন নতুন পেসার হিসেবে ব্লেসিং মুজারাবানির নাম ঘোষণার মধ্যেই বিরাট ধাক্কা নাইটদের জন্য।

এই বিষয়ে আরও খবর

বিশ্বকাপের আগে নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রোটিয়া ইনিংসে বল করতে এসেই সমস্যায় পড়েন হর্ষিত। চোটের জন্য একেবারে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়েন হর্ষিত রানা। শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে হয় ভারতের তারকা পেসারকে। হর্ষিতের বদলে দলে নেওয়া হয় মহম্মদ সিরাজকে।

এবার বিপদে কলকাতা নাইট রাইডার্স। আগেই জানা গিয়েছিল যে চোটের জন্য আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না হর্ষিত। তাঁর না থাকা সমস্যায় ফেলবে কেকেআরকে। পরের দিকে খেললেও সুবিধা পেত নাইটরা। কিন্তু জানা গিয়েছে, এবারের আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন হর্ষিত। সূত্র মারফৎ বলা হয়েছে, “হর্ষিত রানাকে এবার পাওয়া যাবে না। কিন্তু তাতে বৈভব অরোরা, উমরান মালিক, কার্তিক ত্যাগির মতো বোলারদের সুযোগ দেওয়া হবে। তাদের কাছে সুযোগ থাকবে নিজেদের প্রমাণ করার। এখনও কোনও বিকল্প ভাবা হয়নি।” তবে আকাশ মাধওয়ালকে কিনতে পারে নাইটরা।

আইপিএল নিলামে বেশ যত্ন নিয়েই বোলিং বিভাগ সাজিয়েছিল নাইটরা। কিন্তু বিপদ বেঁধেছে চোট-আঘাতে। রাজনৈতিক বিতর্কে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। বাদ গেলেন হর্ষিতও। আর বিশ্বকাপের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠের বাইরে মাথিশা পাথিরানা। তিনি কবে ফিরবেন কেউ জানেন না। ফলে বৈভব, উমরান, আকাশ দীপদের সঙ্গে নাইটদের এখন ভরসা মুজারাবানি।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *