১০ ঘণ্টা জেরে শেষে ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। রাজ্য পুলিশের সিআইডির সদর দপ্তর থেকে বেরিয়ে কোনও কথা বলতে চাননি সুমিত। গাড়িতে উঠে সোজা বেরিয়ে যান তিনি। সিআইডি তাঁর থেকে কী তথ্য পেলেন, তাও এখনও সামনে আসেনি। তাঁকে ফের তলব করা হয়েছে নাকি তা নিয়েও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি প্রতারণা মামলায় শুক্রবার রাতে তাঁকে তলবের নোটিস দেওয়া হয়। সেই তলবে সাড়া দিয়ে এদিন নির্ধারিত সময়ের মাত্র কয়েকমিনিট আগেই ভবানী ভবনে পৌঁছন সুমিত।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
