সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য কমিশনের! শুনানিতে ডকুমেন্ট জমা দিলেও মিলছে না ‘রিসিপ্ট’ 

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য কমিশনের! শুনানিতে ডকুমেন্ট জমা দিলেও মিলছে না ‘রিসিপ্ট’ 

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য! এসআইআর শুনানিতে উপস্থিত থেকে ডকুমেন্ট দেওয়ার পরও মিলছে না প্রমাণপত্র বা রিসিপ্ট! এমনই অভিযোগ শহর কলকাতা থেকে জেলাজুড়ে শুনানি কেন্দ্রে উপস্থিত হওয়া ভোটারদের। রিসিপ্ট আসলে আধিকারিকরা জানাচ্ছেন আমাদের কাছে কোনও নির্দেশিকা নেই। যার ফলে তথ্য দেওয়ার কোনও প্রমাণ থাকছে না শুনানিতে ডাক পাওয়া ভোটারদের কাছে।

নির্বাচন কমিশন শুনানি প্রক্রিয়াকে কয়েক দফায় ভাগ করেছে। প্রথম দফায় যাঁদের ম্যাপিং হয়েছিল না, তাঁদের ডাকা হয়। এখন লজিক্যাল ডিসক্রেপেন্সি থাকা ভোটারদের ডাকা হচ্ছে। তাঁরা শুনানি কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলে রিসিপ্ট দেওয়ার নির্দেশ দিয়ে ছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন:

ভবানীপুর মিত্র ইন্সটিটিউট কেন্দ্রে ডাক পাওয়া এক ভোটার তুষারকান্তি দে বলেন, “আমাকে শুনানিতে ডাকা হয়েছিল। আমার নামের বানানে ভুল ছিল। সেই জন্য ডাকা হয়েছে। শরীর খারাপ নিয়ে আমি হাজিরা দিই। প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়েছি। কিন্তু আমি যখন রিসিপ্ট চাই, আধিকারিকরা বলেন রিসিপ্ট দেওয়া নিয়ে তাঁদের কাছে কোনও নির্দেশিকা নেই। শেষে বিএলও আমার হিয়ারিং নোটিসে সই করে দিয়েছেন।”

আরও পড়ুন:

কোনও রিসিপ্ট না দেওয়া নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন আর ভোটার। বৃদ্ধ গীতা সেনগুপ্ত বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন ওরা রিসিপ্ট দিচ্ছে না জানিনা। আমি শুনানি প্রক্রিয়ায় হাজির থাকলাম তাঁর কী প্রমাণ থাকল?” এই চিত্র শুধু শহর কলকাতার নয়। প্রায় সব জেলাজুড়েই। ডকুমেন্ট জমা দেওয়ার কোনও প্রমাণ্য নথি না পেয়ে আতঙ্কে রয়েছেন অনেক ভোটার। রানাঘাটের প্রহ্লাদ পাত্র বলেন, ” জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে। ডকুমেন্ট জমা দেওয়ার কথা বলা হলে, ভোটারদের হেনস্তার মুখে পড়তে হচ্ছে। আমি তথ্য দিলাম তার কোনও প্রমাণ আমার কাছে থাকল না। আমাগিদিন যদি বলা হয় আমি কোনও নথি জমা দিই নি। সেই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ আমার কাছে থাকল না।”

কিন্তু কেন সুপ্রিম নির্দেশের পরও দেওয়া হচ্ছে না রিসিপ্ট? নাম প্রকাশে অনিইচ্ছুক শহরের এক বিএলও বলেন, “সিনিয়ররা রিসিপ্ট দেওয়ার কোনও নির্দেশ দেয়নি। আমরা হিয়ারিং নোটিসেই সই করে দিচ্ছি।” কমিশন সূত্রে জানা যাচ্ছে পরবর্তী ধাপের শুনানি প্রক্রিয়া শুরু হবে আগামী ২৭ জানুয়ারি থেকে। সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশিকা চালু করা হবে। কিন্তু তাতেও প্রশ্ন থেকে যাচ্ছে, যাঁরা এতদিন কাগজ জমা দিলেন, তাঁদের কী হবে?

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শাসকদলের সাংসদ ডেরেক ওব্রায়েন-সহ ২ সাংসদ। সেই মামলায় সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে একাধিক নির্দেশ দেয়। তার মধ্যে অন্যতম ছিল ভোটারা শুনানি কেন্দ্রে উপস্থিত হয়ে তথ্য জমা দিলে, দিতে হবে রিসিপ্ট।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *