সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচার! বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র-সহ গ্রেপ্তার ৪

সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচার! বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র-সহ গ্রেপ্তার ৪

স্বাস্থ্য/HEALTH
Spread the love


মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি কার্তুজ। সুন্দরবন এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় নৌকায় থাকা ৪ জনকেই আটক করে ভারতীয় কোস্ট গার্ড ও বন দপ্তর। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল ভারতীয় কোস্ট গার্ড ও বন দপ্তর। যৌথ অভিযান চালিয়ে তারা সুন্দরবন এলাকা থেকে প্রথমে ‘আইএফবি ঝুমা’ নামে একটি ভারতীয় মাছ ধরার নৌকা আটক করে। নৌকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। সেই সময় নৌকায় ৪ জন ছিলেন। তাঁদের প্রত্যেককেই আটক করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজও পুলিশের হাতে তুলে দিয়েছে ভারতীয় কোস্ট গার্ড ও বন দপ্তরের আধিকারিকরা।

আরও পড়ুন:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্ত্রগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, কী উদ্দেশ্যে ব্যবহারের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানতে ধৃতদের পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৩টি ম্যাগাজিন-সহ এক ট্যাক্সি চালককে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। কয়েকদিন আগে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে ৮ নম্বর মোড় এলাকায় নৈহাটি অশোকনগর রোড থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক মহিলাকে ম্যাজিক গাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ছয়টি আগ্নেয়াস্ত্র, চারটি ৭ এমএম এবং দু’টি ৯ এমএম পিস্তল ১২টি ম্যাগাজিন, প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। এবার নৌকায় করে আগ্নেয়াস্ত্র পাচারের সময় অভিযান চালাল কোস্ট গার্ড ও বনদপ্তর। আর সেই অভিযানেই মিলল সাফল্য।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *