দ্বিতীয় দফার ভোটের বাকি মাত্র ১২ ঘণ্টা। তার আগে ফের রদবদল করল কমিশন। সরিয়ে দেওয়া হল ফলতার বিডিও সৌরভ হাজরাকে। উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার সঙ্গে অসহযোগিতার অভিযোগে সরিয়ে দেওয়া হল তাঁকে। বিডিওকে পাঠানো হল পুরুলিয়ায়।
এই বিষয়ে আরও খবর
দ্বিতীয় দফায় নির্বাচন রয়েছে ফলতায়। তার আগে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে ফলতার পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়ে এসেছে কমিশন। সিংঘম অজয় কাজও শুরু করে দিয়েছেন। তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরকে হুঁশিয়ারী দিতে দেখা গিয়েছে তাঁকে। এবার তাঁর সঙ্গে অসহযোগিতার অভিযোগ বিডিও সৌরভ হাজারাকে সরিয়ে দিল কমিশন। তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে পুরুলিয়ায়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
