শিলিগুড়ি: সাফাইকর্মীরা এই সমাজের অংশ। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে তাদের ভূমিকা অনস্বীকার্য। তাই এই সাফাইকর্মীদেরই সংবর্ধনা দিল শিবমন্দিরের বহ্নিশিখা অর্গানাইজেশন। শিবমন্দিরের সানাই ভবনে প্রায় ১৪ জন সাফাই কর্মীর হাতে রবিবার প্রবল ঠান্ডায় কম্বল, জ্যাকেট, মাফলার ও টিফিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রথান যূথিকা খাসনবিশ। বহ্নিশিখা র সভাপতি সুমনা ঘোষ বলেন, ‘সাফাইকর্মীরাই ময়লা পরিষ্কার করে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখেন।’ এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পারমিতা দে সরকার সুপর্ণা লাহা পূজা রায় এবং অমৃতা চৌধুরী সহ সংগঠনের ১৫ জন সদস্য।
The put up সাফাইকর্মীদের সংবর্ধনা appeared first on Uttarbanga Sambad.
