ফ্যাশনের পৃথিবী প্রতিদিন বদলে যায়। তার অন্যতম কাজই হল চমক দেওয়া। তাই বলে চটের বস্তা পরে রাস্তায় ঘুরতে হবে! যদিও হইহই করে তেমন পোশাকই বিক্রি হচ্ছে শপিং মলে। তবে পাটের পাশাকের উপর ঝিনুক, সুতোর কাজ করা হয়েছে। ম্যানিকুইনকে পরানো খাটো ঝুলের হাতকাটা পোশাকটির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এর দাম নাকি ৩০০০ টাকা। সবটা দেখে-শুনে মাথায় হাত পড়েছে নেটপাড়ার।
আরও পড়ুন:
‘রিয়্যালপুষ্পারাজ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, শপিং মলের বাইরে ঝোলানো রয়েছে পাটের তৈরি অভিনব পোশাক। যা দেখে ক্রেতাদের পাশাপাশি পথচলতি ব্যস্ত মানুষও দাঁড়িয়ে পড়ছেন। অনেকেই তা দেখে মুচকি হাসছেন। ব্যাপারটা কী? আসলে বস্তা কেটে বানানো হয়েছে ওই পোশাক। তবে সেই বস্তার উপর সুতো দিকে নকশা করা হয়েছে। মূলত মহিলাদের জন্য তৈরি ওই পোশাকে আছে কোমরবন্ধও।
আরও পড়ুন:
ऐसी ड्रेस की बोरी में तो हमारे यहां गेहूं भरकर रखते है ।
और ये ड्रेस यहां 3000 में मिल रही है अरे कोई हमसे 200 में ही ले लो 😂😜 pic.twitter.com/mxpTilHCn6
— Pushpraj sharma (@RealPushprajX) February 8, 2026
চটে বস্তার আধুনিক ডিজাইন দেখে চমৎকৃত লোকজন। নামীদামি ব্র্যান্ডেড পোশাকের মতোই দেখাচ্ছে। ভিডিও নেটাগরিকদের একাংশ প্রশংসায় ভরাচ্ছেন অভিনব ভাবনার জন্য। তাঁদের বক্তব্য, একটি সাধারণ উপাদান দিয়েও কোনও পোশাক সুন্দর এবং নজরকাড়া করে বানানো যায়, এটি তার উদাহরণ।
চটে বস্তার আধুনিক ডিজাইন দেখে চমৎকৃত লোকজন।
আরও পড়ুন:
‘বস্তা পোশাকে’র ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ‘‘আমরা এই ধরনের বস্তায় গম ভরে রাখি। আর এই পোশাকটি এখানে ৩০০০ টাকায় পাওয়া যায়। কেউ আমাদের কাছ থেকে মাত্র ২০০ টাকায় কিনতে পারেন।’’ হুড়মুড় করে ভাইরাল হয়েছে এই ভিডিও। কমেন্ট বক্স উপচে পড়েছে মন্তব্যে। কেউ প্রশংসা করছেন তো কেউ বা মজা করছেন। একজন লিখেছেন, ‘‘ফ্যাশন কেবল দামি পোশাক নয়, বরং চিন্তাভাবনা এবং সৃজনশীলতার বিষয়।’’ অন্য জন মজা করে লিখেছেন, ‘‘আমার বাড়িতে এই বস্তা ডাঁই হয়ে পড়ে আছে।’’ সব মিলিয়ে সস্তার বস্তাই এখন আলোচনায়।
সর্বশেষ খবর
