শুভেন্দুর শপথগ্রহণের আবহে বাংলায় আমির খান! আচমকাই কেন মুম্বই থেকে উড়ে এলেন?

শুভেন্দুর শপথগ্রহণের আবহে বাংলায় আমির খান! আচমকাই কেন মুম্বই থেকে উড়ে এলেন?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বদলের বাংলায় ৯ মে, শনিবার রবীন্দ্রজয়ন্তীতে রাজ্যে নতুন সরকারের শপথগ্রহণ। প্রথমবার পদ্মে বসতি পশ্চিমবঙ্গ। আর এহেন ঐতিহাসিক শপথগ্রহণের অনুষ্ঠান বঙ্গবাসীদের কাছে স্মরণীয় করে রাখতে বিজেপির তরফে কোনওরকম জাঁকজমক এবং আড়ম্বরের খামতি রাখা হয়নি। সেই প্রেক্ষিতে শুক্রবার থেকেই কলকাতায় সাজ সাজ রব। এমন আবহেই কলকাতায় পা রাখলেন আমির খান।

শহরে চূড়ান্ত ব্যস্ততা। এমতাবস্থায় আমির কলকাতায় পা দিতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি শনি সকালে ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানে বঙ্গ গৈরিকীকরণের সাক্ষী থাকবেন তিনিও?

আরও পড়ুন:

খবর, শুক্রবার দুপুরেই মুম্বই থেকে বাংলায় উড়ে এসেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। জানুয়ারি মাসের পর আমির যে ফের কলকাতায় পা রাখতে চলেছেন, সেটা কাকপক্ষীতেও টের পেতে দেননি! তবে এদিন কলকাতা বিমানবন্দর থেকে অভিনেতার বেরনোর ক্যামেরাবন্দি মুহূর্ত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটভুবনে। কিন্তু শুভেন্দুর শপথগ্রহণের আবহে শহরে আমির কেন? কৌতূহল অস্বাভাবিক নয়। শহরে চূড়ান্ত ব্যস্ততা। এমতাবস্থায় আমির কলকাতায় পা দিতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি শনি সকালে ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানে বঙ্গ গৈরিকীকরণের সাক্ষী থাকবেন তিনিও?

Aamir Khan to Star in Biopic on Ashneer Grover?
আমির খান। ফাইল ছবি 

জানা গেল, সবটাই আদতে গুঞ্জন। আসলে আমির খান গত জানুয়ারি মাসে ছেলে জুনেইদ খানের নতুন ছবি ‘এক দিন’-এর গান তৈরির জন্য অরিজিৎভূম জিয়াগঞ্জে এসেছিলেন। এবারও কি সিনেমা সংক্রান্ত কাজেই কলকাতায় পা রাখলেন অভিনেতা? এমন জল্পনা কিন্তু এখনই নস্যাৎ করে দেওয়ার নয়। কারণ বলিউড সুপারস্টার দিন কয়েক আগেই ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের ঘোষণা করেছেন। সেই সিনেমাতেই কি অরিজিৎ সিংয়ের গান থাকছে? নজর থাকবে সেদিকে। কারণ চলতি বছরের জানুয়ারি মাসেই প্লেব্যাক কেরিয়ার থেকে বাণপ্রস্থ ঘোষণা করেছেন গায়ক। যদিও আমির খানের সঙ্গে অরিজিতের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। অতঃপর ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর জন্য এবার তিনি সিদ্ধান্ত বদল করেন কিনা? সেটা দেখার।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *